চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ কেন অবৈধ নয়: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:১৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
আদালত
A A
মুন সিনেমা হল

পুনর্বাসন না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে হকারদের পুনর্বাসনে বহুতল ভবন নির্মানের নির্দেশনা কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এসংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে রুল জারি করেন।

Banglabid

স্থানীয় সরকার সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের সহকারী প্রধান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়াত সিরাজ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসনের বিষয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল সরকার একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, ফুটপাতের দোকানদারদের পুনর্বাসনের লক্ষ্যে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক সাপ্তাহিক বাজারের ব্যবস্থা করতে হবে।

Reneta

এছাড়াও হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নির্ধারিত স্থানে বহুতল মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করতে বলা হয় ওই নির্দেশনায়।

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতহকার উচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT