চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে ডি মারিয়া!

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:১৩ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলতি মৌসুমের শুরুতেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)এর জার্সি গায়ে দেখা যেতে পারে আর্জেন্টাইন ফুটবল সেনশেসন অ্যাঙ্গেল ডি মারিয়াকে। এমন গুঞ্জন চাউর ফুটবল পাড়ায়।

এই গুজব আরো পালক পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড কোচ লুইস ফন গালের এক মন্তব্যে। শনিবার রাতে তিনি জানিয়েছেন, সতীর্থদের সাথে প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে যোগ দেননি ডি মারিয়া। এরপর থেকেই মূলত জল্পনা-কল্পনার শুরু।

এর আগে পিএসজি কোচ লরেন্ট ব্লাঙ্ক জানিয়েছিলেন, ডি মারিয়ার ফরাসি লিগে খেলার ভালো সম্ভবনা রয়েছে। আর দলটির সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ তো এক ধাপ এগিয়ে স্বাগতই জানিয়ে রেখেছেন ল্যাতিন ফুটবলের এই শৈল্পিক ফুটবলারকে।

প্যারিসিয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে সুইডিশ এ ফুটবলার বলেন, আমি তাকে এখানে স্বাগত জানাবো। আশাকরি সে তার কোয়ালিটি নিয়ে এখানে আসবে। কেননা সে একজন ভালো ফুটবলার।

২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর অন্যতম এ কারিগর ২০১৪-১৫ মৌসুমে শুরুর দিকে প্রিমিয়ার লিগে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে পাড়ি জমান ম্যানইউয়ে।

তবে রেড ডেভিলদের জার্সি গায়ে খুব একটা সাফল্য পেতে দেখা যায়নি আর্জেন্টাইন এ ফুটবল সেনশেসনকে।

Reneta

২৭ ম্যাচে করেন মাত্র ৩ গোল। যা তার নামের পাশে একেবারেই বেমানান। একাদশেও হয়ে পড়েন অনিয়মিত।

ভরাডুবিতে ডুবতে থাকা ম্যানইউ ২০১৩-১৪ মৌসুমে সপ্তম স্থানে থেকে শেষ করে ইংলিশ লিগ। যোগ্যতা হারায় ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

তবে গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করলে আবারও ফিরে পায় ইউরোপ সেরার মুকুটের দৌঁড়ে ফিরে আসার সুযোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্লাতান ইব্রাহিমোভিচডি মারিয়াপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে এশিয়ার প্রতিনিধিত্ব করতে চায় জাপান

জুন ২৬, ২০২৬

চীনে সবচেয়ে উঁচু ভবনে প্লেনের ধাক্কা!

জুন ২৬, ২০২৬

জলবায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মাঠপর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT