চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি কোচ খুশি হলেও বার্সা কোচের ঘুম হারাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষণা হওয়ার পর থেকেই ঘুম হারাম বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দের। কাজটা যে কী ভয়ঙ্কর কঠিন, বুঝতে পারছেন তিনি। তবে ভালভার্দের ঘুম হারাম হলেও রিয়ালকে সামনে পেয়ে খুশি পিএসজির কোচ উনাই এমেরি।

বার্সা কোচের দুশ্চিন্তা বেড়েছে রিয়েলের সাবেক ফুটবলার আলভারো মোরাতাকে নিয়ে। যিনি এখন চেলসিতে খেলেন। ভালভার্দে বলেছেন, ‘‌ড্র বেশ কঠিন হয়েছে। প্রতিপক্ষের ধার ও ভারের কথা মাথায় রেখেই কথাটা বলছি। চেলসি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। জানি ম্যাচটা ভয়ঙ্কর কঠিন। কিন্তু একটা কথা বলতে চাই। আমরা মুখিয়ে আছি, চেলসির মুখোমুখি হওয়ার জন্য।’‌

কেন চেলসিকে এত শক্ত গাঁট মানছেন ভালভার্দে?‌ বার্সা কোচের যুক্তি, ‘‌চেলসি অত্যন্ত শক্তিশালী দল। শারীরিক ও মানসিক দু’‌দিক দিয়েই ওদের প্লেয়াররা দৃঢ়। শারীরিক সক্ষমতার জোরেই ওরা প্রতিপক্ষের ওপর চেপে বসে। আসলে প্রিমিয়ার লিগে শারীরিক শক্তির প্রদর্শন বেশি হয়। তাই আমাদের এই দিকটা মাথায় রাখতেই হবে।’

তবে ড্র হওয়ার পর প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে পেয়ে, একটুও উদ্বিগ্ন নন নেইমারের কোচ এমেরি। উল্টে বলেছেন, আমাদের সামনে বিরাট সুযোগ এসেছে। রিয়ালের বিরুদ্ধে লড়াইটা জমবে।

এমেরি বলেন, ‘‌ড্র খারাপ হয়েছে, কেন বলব?‌ আমরা এখন যে জায়গায় আছি, তাতে রিয়ালের সঙ্গে টক্কর দেয়ার ক্ষমতা আছে। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত কিছুর প্রত্যাশা রাখলে, সেরা দলের বিরুদ্ধে তো লড়তেই হবে। আমি নিশ্চিত, এই ম্যাচটার দিকে গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে।’‌

পিএসজি কোচের সংযুক্তি, ‘‌মাদ্রিদে আমার অনেক বন্ধু আছে। রিয়াল দলটাকেও আমি খুব ভালভাবে চিনি। কারণ, তাদের প্রচুর ম্যাচ দেখেছি। মাদ্রিদের পরিস্থিতি, পরিবেশ কেমন সে সম্পর্কেও ধারণা আছে। তাই বলছি, এটা আমাদের সামনে বড় সুযোগ। নিশ্চিত, আমার দল ওই ম্যাচে তৈরি হয়েই নামবে।’‌

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উনাই এমেরিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT