চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলের প্রথম শিরোপা ইসলামাবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ ইউনাইটেড। ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জেতে মেন্টর ওয়াসিম আকরাম ও  মিসবাহর নেতৃত্বাধীন দলটি।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইসলামাবাদ অধিনায়ক মিসবাহ-উল হক। ব্যাটিংয়ে নেমে কোয়েটা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে ৪ উইকেট হারানো ইসলামাবাদ হাতে ৮ বল রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

ব্যাটিংয়ে নেমে কোয়েটার শুরুটা ভালো হয়নি। ওপেনার বিসমিল্লাহ খানকে (০) ফিরিয়ে দেন ইসলামাবাদের পেসার মোহাম্মদ ইরফান। তবে, আরেক ওপেনার আহমেদ শেহজাদ করেন ইনিংস সর্বোচ্চ ৬৪ রান। ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কায় শেহজাদ তার ইনিংসটি সাজান।

তিন নম্বরে নামা কেভিন পিটারসেন ১৮ বলে ১৮ রান করে বিদায় নেন। চার নম্বরে নামা লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন। মাত্র ৩২ বল মোকাবেলা করে লঙ্কান এ গ্রেট তার ইনিংস সাজান ৭টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে।

গ্রান্ট ইলিয়ট ১২ রান করে অপরাজিত থাকেন। ১৩ রান আসে আনোয়ার আলির ব্যাট থেকে।

ইসলামাবাদের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দুটি উইকেট পান মোহাম্মদ ইরফান। একটি করে উইকেট নেন স্যামুয়েল বদ্রি ও মোহাম্মদ সামি।

Reneta

১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন ইসলামাবাদের দুই ওপেনার ডোয়েন স্মিথ ও সারজিল খান। ৩৪ বলে তারা ৫৪ রান তোলার পর সারজিল(১৩) আউট হলেো আরেক ওপেনার স্মিথ ৫১ বলে করেন ৭৩ রান। তিন নম্বরে নেমে ব্রাড হাডিন করেন ৬১ রান।

ম্যাচ সেরা হন অনবদ্য ৭৩ রানের ইনিংস খেলা স্মিথ। আর সিরিজ সেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। সেরা ফিল্ডার ও ব্যাটসম্যানের পুরস্কার পান উমর আকমল এবং সর্বোচ্চ উইকেট শিকারি ক্যারিবীয় তারকা রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএল ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT