চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের মতো হাতেও জাদু রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শরীর বাঁকিয়ে ডান হাত ছড়িয়ে দারুণ এক ক্যাচ ধরে কয়েক মুহূর্তের জন্য টেনিস কোর্টে জন্টি রোডস হয়ে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটিপি ট্যু’র ম্যাচের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ ও জন ইসনার। লন্ডনের ওই ম্যাচে সপরিবারে উপস্থিত ছিলেন পর্তুগিজ তারকা।

কোর্ট ঘেঁষা গ্যালারির কাছে প্রথম সারিতেই বসেছিলেন জুভেন্টাস তারকা। জোকোভিচের একটা শট গ্যালারিতে এসে পড়তেই লুফে নেন বল। পরে আবার কোর্টে ফেরত দেন বলটি। এসময় সার্বিয়ান তারকা দিকে তাকিয়ে হাসিও বিনিময় করেন রোনালদো।

ম্যাচ শেষ হওয়ার অল্প সময় আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান রোনালদো। ফলে ম্যাচ শেষ হওয়ার জোকারের সঙ্গে দেখা হয়নি তার। যা নিয়ে পরে আক্ষেপ করেছেন সার্ব তারকা, ‘আমি দেখেছি, রোনালদো তার বান্ধবী ও ছেলেকে নিয়ে মাঠে এসেছিল। ইচ্ছে ছিল ম্যাচ শেষে দেখা করার। কিন্তু এদিন হল না। তবে আগামী সপ্তাহেই আমাদের দেখা হতে পারে।’

দেখা না হলেও রোনালদোর প্রশংসা করেছেন জোকোভিচ, ‘গত এক দশকের বেশি সময় ধরে রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই তার ছুটে আসা টেনিসের জন্য খুবই লাভজনক। আমি জানি সে টেনিসের বড় ভক্ত। গত বছর মাদ্রিদ ওপেনে খেলা দেখতে গিয়েছিল। সেটা অবশ্য নাদাল ও ফেদেরারের জন্য। সে আমার ম্যাচ দেখল এটা আমার জন্য আনন্দের ব্যাপার।’

ম্যাচ শেষ হওয়ার আগেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও ছেলে জুনিয়র রোনালদোকে নিয়ে সিআর সেভেন চলে যান ডিনার করতে। লন্ডনের সবচেয়ে দামী রেস্টুরেন্টে ডিনার সারেন তারা।

এই মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছেন রোনালদো। শুরুটা ভালো না হলেও পরে নিজেকে ঠিকই খুঁজে পেয়েছেন সিআর সেভেন। জুভ জার্সিতে এখন পর্যন্ত ৯ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল। ক্লাব ফুবটলে আন্তর্জাতিক বিরতিতে লন্ডনে ছুটি কাটাতে গেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোনোভাক জোকোভিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT