চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টা সংগঠন করতে যাচ্ছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
বিনোদন
A A
হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের একাংশ

হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের একাংশ

দীর্ঘদিন ধরেই শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব চলছে। চলচ্চিত্র পরিবার সম্প্রতি শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে শাকিব খানের সঙ্গে সংশ্লিষ্ট সমিতিগুলোর সদস্যদের কাজ করতেও নিষেধ করা হয়। যারা শাকিব খানের সঙ্গে কাজ করবে তাদের সদস্যপদ বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়। চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শাকিব খান ‘আমি নেতা হব’ নামের একটি ছবির কাজ শুরু করেন। শাকিব খানের সঙ্গে সেই ছবিতে শিবা শানু, মৌসুমী, মিম, ওমর সানী, কাজী হায়াৎসহ আরও অনেকে কাজ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি ১০ জন শিল্পীর সদস্যপদ বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। শিগগিরই কার্যকর হবে বলে চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা গেছে।

এদিকে তার সঙ্গে কাজ করার কারণে অন্য শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে ক্ষেপেছেন শাকিব খান। জানা গেছে, নিষিদ্ধ হতে যাওয়া অন্য শিল্পী, পরিচালক, প্রযোজকদের নিয়ে শাকিব খান পাল্টা সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছেন। গত ২৬ আগস্ট শানিবার রাতে ওমর সানীর রেস্টুরেন্ট ‘মেরি মন্টানা’য় কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রাথমিক মিটিং করেন। যদিও ওমর সানী চ্যানেল আই অনলাইনকে বলেছেন, সেখানে গেটটুগেদারের বাইরে অন্য কোন কারণ ছিল না। তবে রাত পোহাতেই চলচ্চিত্র পাড়ায় খবর রটে যায় সানীর রেস্টুরেন্টে পাল্টা সংগঠন তৈরির পরিকল্পনা করা হয়।

গতকাল ২৭ আগস্ট রোববার রাতে পাল্টা সংগঠনের গুঞ্জন বাস্তবে পরিণত হয়। কারণ এদিন রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ ছবির মহরতে হঠাৎ এসে হাজির হন শাকিব খান। অন্য কারও সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব খানকে দেখা যায় না। ফলে জাজের অনুষ্ঠানে শাকিবের উপস্থিতি ভিন্ন ইঙ্গিত নিয়ে হাজির হয়। শুধু তা-ই নয়, অনুষ্ঠান শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক নাসির উদ্দিন দিলুসহ আরও অনেকের সঙ্গে একান্ত মিটিংয়েও অংশ নেন। এ মিটিংয়ে চিত্রনায়িকা ববি, প্রযোজক ইকবাল, কাজী হায়াৎ, শিবা শানু, নাদের চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় শাকিব খানসহ অন্যরা
সভায় শাকিব খানসহ অন্যরা
Banglabid

মিটিং বা পাল্টা সংগঠনের ব্যাপারে শাকিব খান কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা আমাদের ব্যক্তিগত মিটিং ছিল। এ নিয়ে কিছু বলতে চাই না। আর সংগঠন হবে কিনা সেটাও অনিশ্চিত। কিছু করলে আমরা সংবাদ সম্মেলন করে জানাব।’

এ বিষয়ে কাজী হায়াৎ বলেন, ‘যখন কোনো সংগঠন এক বা একাধিক ব্যক্তিকে নিষিদ্ধ করে, অবাঞ্চিত করে তখন তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই তারা একতাবদ্ধ হয়। যদি কোনো নতুন সংগঠন তৈরি হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তবে নতুন সংগঠনের ব্যাপারে আমিও শুনেছি। যে একটা নতুন সংগঠন হচ্ছে । এখানে কে বা কারা করছে সেটা আমি জানি না।’

এদিকে গোপন সূত্রে জানা গেছে, পাল্টা সংগঠন তৈরির ব্যাপারে আজ ২৮ আগস্ট সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে আরেকটি মিটিং হওয়ার কথা আছে। সেখানে সংগঠনের নাম নির্ধারণসহ চূড়ান্ত কমিটি গঠন ও সংগঠনের প্রশাসনিক কাজকর্মের বিষয়গুলো ঠিক করা হবে। আর সবকিছু ঠিক থাকলে ১০ অথবা ১২ সেপ্টেম্বর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

Reneta

লেখা ও ছবি: সুদীপ্ত সাইদ খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT