চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্ক উন্নয়নে তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
পরিবেশ
A A

প্রথম তিন মাসের বেতন যুক্তরাষ্ট্রের মাঠ, পার্ক বা উদ্যানসমূহের রক্ষণাবেক্ষণসহ অন্যান্য উন্নয়নকাজের উদ্দেশ্যে দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল পার্ক সার্ভিস বরাবর দানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসার।

স্পাইসার সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকের হাতে ৭৮ হাজার ৩৩৩ মার্কিন ডলারের একটি চেক তুলে দেন। এই মন্ত্রীই জাতীয় উদ্যান এবং ভাস্কর্যের দেখাশোনার দায়িত্বে আছেন।

বিবিসি জানায়, এর আগে বছর শেষে পুরো বছরের বেতনই দান করে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়ও বলেছিলেন, প্রেসিডেন্ট হলে ৪ লাখ মার্কিন ডলার বেতন তিনি নেবেন না, সম্পূর্ণ অর্থ বিভিন্ন খাতে দিয়ে দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত মাসেও স্পাইসার নিশ্চিত করেন, চলতি বছরের শেষে বার্ষিক বেতনের সবটুকু দিয়ে দেবেন  ট্রাম্প। তবে আপাতত তিন মাসের বেতনই শুধু দিয়েছেন তিনি।

সমালোচকরা অবশ্য বলছেন, ট্রাম্প এমন একটি খাতে তার বেতন দান করলেন, বাজেটে যার বরাদ্দ তিনি ১শ’ কোটি ডলারেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর বাজেট প্রস্তাবনায় ডোনাল্ড ট্রাম্প স্বরাষ্ট্র বিভাগের প্রতি মোট বরাদ্দের ১২ শতাংশ বা প্রায় দেড়শ’ কোটি ডলার কমানোর প্রস্তাব রেখেছিলেন। এই বিভাগই ন্যাশনাল পার্ক সার্ভিসের দায়িত্বে আছে।

তবে রায়ান জিংকে প্রেসিডেন্টের পক্ষ থেকে এই অর্থ পেয়ে ‘শিহরিত’ হয়েছেন বলে জানিয়েছেন। বলেছেন, দানের এই অর্থ দেশের যুদ্ধক্ষেত্রগুলোর রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT