চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক গল্পের ছবি ফেরদৌস-নিঝুম রুবিনার ‘মেঘকন্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ২৯, জুন ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এর আগে ‘পোস্ট মাস্টার ৭১’ এবং ‘লিডার’ নামে দুই ছবিতে অভিনয় করেছেন এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা। ওই ছবি দুটি মুক্তির আগেই ফেরদৌস ও নিঝুম রুবিনা জুটির আরেক ছবি ‘মেঘকন্যা’ মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ২৭ জুলাই ‘মেঘকন্যা’ মুক্তির সম্ভাবনা রয়েছে। ছবিটি নিয়ে নিঝুম রুবিনা চ্যানেল আই অনলাইনকে বলেন: মেঘকন্যা পুরোপুরি পারিবারিক গল্পের ছবি। বলতে পারি, পুরোটাই ফ্যামিলি ড্রামা। এর ফাঁকে রয়েছে প্রেম-দুঃখ।

২০১৫ সালের নভেম্বর মাসে ‘মেঘকন্যা’ ছবির শুটিং হয়েছিল। এখন ২০১৮-র জুন। এরমধ্যে প্রায় আড়াই বছর কেটেও গেলেও মুক্তি পায়নি মেঘকন্যা। এ নিয়ে ছবির নায়িকা নিঝুম রুবিনা বলেন: কয়েক শিফটে বান্দরবানে শুটিং করতে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। এমন হয়েছে, বান্দরবন গিয়ে শুটিং না করে ঢাকা ফিরেছি। এতে করে প্রযোজক আর্থিক ক্ষতির মুখে পড়েন। পুনরায় আবার শুটিং করতে গিয়েছি। এসব কারণে শুটিং শেষ করতে দেরি হয়েছে।

এরপর সম্পাদনার কাজের সময় দেখা গেল আরও দৃশ্যের কাজ প্রয়োজন। তখন আবার শুটিং করতে হয়েছে। সেজন্য মুক্তিতে দেরি হলো।

নিঝুম রুবিনা আরও বলেন: লম্বা সময় পর মুক্তির ফলে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এই ছবিটা যদি আরও পরে মুক্তি পায় তাও অসুবিধা হবে না। কারণ এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি নিয়ে আমি অনেক শ্রম ব্যয় করেছি। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।

Reneta

চিত্রনায়ক ফেরদৌস বলেন: দর্শক ভালো গল্পের ছবি দেখতে চায়। মেঘকন্যা তেমনই এক ভালো গল্পের ছবি। নিঝুম রুবিনার সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। তার সঙ্গে কাজ করে মনে হয়েছে নতুনদের মধ্যে সে সম্ভাবনাময়ী। মনোযোগ দিয়ে কাজ করলে সে অনেকদূর যেতে পারবে।

পরিচালক মিনহাজ অভি বলেন: মেঘকন্যা দেখলে সমাজের প্রতিটি মানুষ নিজেকে খুঁজে পাবেন। গল্পে দেখিয়েছি ধনী-গরীব, শিল্পপতি, ছোট ব্যবসায়ী কারো কোনো ভেদাভেদ নেই। এই ছবি যে দেখবে সেই নিজেকে খুঁজে পাবেন। ছবি শেষ পর্যন্ত দেখলে দর্শক একটা বড় ধাক্কা খাবেন। বাকিটা মুক্তি পেলে ছবিটি দেখলে সবাই বুঝতে পারবেন কী আছে মেঘকন্যায়।

ফেরদৌস-নিঝুম রুবিনার ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ। ছবির চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির। জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়ক ফেরদৌসনিঝুম রুবিনামেঘকন্যালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT