চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক নিরস্ত্রীকরণের পরই কেবল নর্থ কোরিয়ার মুক্তি: ম্যাটিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-পারমাণবিক নিরস্ত্রীকরণ-যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের স্পষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার পরই কেবল নর্থ কোরিয়া এর বিরুদ্ধে গৃহীত সব ব্যবস্থা থেকে মুক্তি পাবে।

নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিলের ৮ দিনের মধ্যেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকে এ পর্যন্ত বৈঠক সফল করতে যুক্তরাষ্ট্রের তৎপরতা লক্ষ্যণীয়।

তাই নর্থ কোরিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্র খুব তাড়াহুড়ো করছে – এমন আশঙ্কার জবাবে ম্যাটিস এ কথা বলেন। স্থানীয় সময় রোববার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপের ফাঁকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা এবং সাউথ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মু’র সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ম্যাটিস বলেন, ‘আমরা খুব বেশি হলে সমঝোতায় পৌঁছানোর পথে কিছু বাধা-বিপত্তির আশা করতে পারি। আমরা নর্থ কোরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্তগুলোর প্রয়োগ চালিয়ে যাবো। নর্থ কোরিয়া শুধু তখনই এসব থেকে রেহাই পাবে যখন দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়া শুরু করবে।’

এর আগে গত বুধবার নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করেন নর্থ কোরীয় নেতা কিম জং উনের ডান হাত জেনারেল কিম ইয়ং চল। আসন্ন কিম-ট্রাম্প সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করতেই গত প্রায় ২০ বছরে প্রথমবারের মতো নর্থের এত সিনিয়র একজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রে এই সফর।

বৈঠকের আগেই অবশ্য যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছিলেন আরেক টুইটবার্তায়। বলেন: ‘চেয়ারম্যান কিমের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে কিম ইয়ং চলের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা (মার্কিন পররাষ্ট্র বিভাগ) কোরীয় উপদ্বীপকে পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

Reneta

২০০৬ সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের পর থেকে বছরের পর বছর ধরে নর্থ কোরিয়া নানা রকম অবরোধ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT