চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
জনপদ, পাবনা
A A

পাবনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ হাব্বান মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত ২টার দিকে পুলিশের বিশেষ দলের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। হাব্বান মন্ডল সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর মন্ডলপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও খুন জখমসহ ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম বলেন, ‘সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর স্লুইচগেট সংলগ্ন জনৈক বাবুলের কালাবাগানের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী অপরাধ সংগঠনের জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার এসআই মোহায়মেনুল ইসলাম এর নেতৃত্বে বুধবার দিনগত রাত ২টার দিকে পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালায়।’

‘‘পুলিশের উপস্থিতি টের পেয়ে কলাবাগানের মধ্যে হতে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এসয় পুলিশ সদস্যরাও শর্টগান দিয়ে পাল্টা গুলি করতে থাকে।’’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদসহ রাত্রিকালীন অন্যান্য টহলপাটি ঘটনাস্থলে পৌঁছান। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। গোলাগুলি শেষ হওয়ার পর কলাবাগানের মধ্যে তল্লাশিকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় হাব্বান মন্ডলকে উদ্ধার করা হয়।’

Reneta

গুরুতর আহত সন্ত্রাসী হাব্বানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ৫ রাউন্ড রিভলবারের তাজাগুলি, পিস্তলের ২টি গুলির খোসা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাবনাবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT