চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদ-নদীর পানি কমলেও বন্যাদুর্গতদের দুর্ভোগ কমছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

নদ-নদীর পানি কমে আসলেও বন্যাদুর্গতদের দুর্ভোগ কমছে না। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের অসহায় মানুষদের দুর্দশা আরও বাড়ছে।

শরীয়তপুর
শরীয়তপুরে পদ্মা নদীর পানি ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  পদ্মা তীরবর্তী নড়িয়া উপজেলায় ৬টি, জাজিরায় ৯টি ও ভেদরগঞ্জ উপজেলায় ৭টি করে তিনটি উপজেলার মোট ২২টি ইউনিয়ন সম্পূর্ণ ও আংশিক প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের হাজারো মানুষ।

বন্যায় দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে জেলার প্রায় ২৭ হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত।

চাঁদপুর
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের, পানের বরজ, রোপা আমন ধান, রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা তলিয়ে গেছে।

জোয়ারের পানি বেড়ে হাইমচরের চরভৈরবি, কাটাখালি, নয়ানী লক্ষীপুর, নীলকমলসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও বন্যায় বসত বাড়ির ক্ষতি হওয়ায় ঘরে ফিরতে পারছে না মানুষজন। পাশাপাশি বানভাসি মানুষের হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন তারা।

Reneta

তাছাড়া দু-দফা পানি বৃদ্ধিতে আমনসহ বিভিন্ন সবজির প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের চারণভূমি নষ্ট হওয়ায় দেখা দিয়ে গো-খাদ্যের সংকট।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ও কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি দ্রুত কমে এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার নদীর পানি ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর সঙ্গে জেলা অভ্যন্তরীন নদ-নদী ফুলজোড়, করতোয়া, ইছামতি, বড়াল নদী ও চলনবিলের পানি কমতে থাকলেও জেলার ৫টি উপজেলার ৪০টি ইউনিয়নের লক্ষাধিক পানিবন্দি মানুষ বাড়ি-ঘর থেকে পানি না নামায় দুর্ভোগ পোহাচ্ছেন।

তাছাড়া পানি কমার সাথে সাথে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ বালাই। বিশেষ করে শিশুরা রয়েছে চরম ঝুঁকিতে। মানুষের পাশাপাশি গবাদি পশুও রোগাক্রান্ত হচ্ছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গতদুর্ভোগবন্যাবন্যাদুর্গত
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT