চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানামা পেপারস নিয়ে যা বললেন স্নোডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

পানামা পেপারস ফাঁস হওয়ার পর বসে থাকে নি সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এরপর পরই তিনি টুইটারে তার ফলোয়ারদের সামনে তুলে ধরতে থাকেন বিভিন্ন বিষয়।

বাংলাদেশ সময় ১১টা ৪৮ মিনিটে প্রথম টুইটে তিনি জানান, সাংবাদিকতা জগতে সবচেয়ে বড় তথ্য ফাঁস হয়েছে যার মূলে রয়েছে দুর্নীতি। পরের টুইটে তিনি জানিয়েছেন, কি রয়েছে পানামা পেপারসের পেছনের গল্পে, সাহসই হলো এক প্রকারের সংক্রামক বিষয়।

এই ফাঁস হওয়া তথ্যে সাংবাদিকতা গরম হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানীর প্রভাবশালী দৈনিক সুদেস্ক জেইটাংয়ের হাতেই প্রথম নথিগুলো আসে। এরপরেই সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) কাছে পাঠায় পত্রিকাটি।

এই বড় তথ্য ফাঁসে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে দৈনিক সুদেস্ক জেইটাং অবশ্য জানিয়েছে, নিরাপত্তার গাফিলতির করণেই ফাঁস হয়েছে পানামা পেপারস।

বিপুল সংখ্যক নথি ফাঁস হয়েছে। এ যাবত নথি ফাঁসের ইতিহাসে সবচেয়ে বড় ফাঁসের ঘটনা এটি। এমনকি ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তা ফাঁস হওয়ার ঘটনার চেয়েও বড়। এছাড়া ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন কর্তৃক গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁসের ঘটনাও মোসাক ফোনসেকা নথি ফাঁসের তুলনায় ছোটো।

Reneta

মোট ১১ দশমিক ৫ মিলিয়ন নথি এবং ২ দশমিক ৬ টেরাবাইট তথ্য মোসাক ফোনসেকার ডাটাবেজ থেকে ফাঁস হয়েছে।

পৃথিবীর নানান দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, খেলোয়াড়, অভিনেতা, ব্যবসায়ী, ব্যাংকসহ প্রায় ২ লাখ ১৪ হাজার নাম রয়েছে ওই তালিকায়। গোপন নথিতে উঠে এসেছে, কীভাবে তারা কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকিপানামা পেপারস
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT