চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখি পর্যবেক্ষণের কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিল জঙ্গিরা: র‌্যাব

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৫:৪৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

রাজশাহীর গোদাগাড়ির চর আলাতুলিতে যে বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছিল সে বাড়িটি পাখি পর্যবেক্ষণের কথা বলে জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রেস ব্রিফিং করেন।

এসময় তিনি জানান: বাড়ির মালিক রাশিকুল, তার স্ত্রী নাজমা ও রাশিকুলের শ্বশুর খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক জানায়, প্রায় ১ মাস আগে পাখি পর্যবেক্ষনের জন্য চরের ভেতরের ওই বাড়িটি দু’জন ভাড়া নিয়েছিলো।

‘লোকালয় থেকে দূরে চরের মাঝখানে এই বাড়িতে থেকে বিভিন্ন ধরনের পাখি দেখবে বলে জানিয়েছিল জঙ্গিরা। তারা বাড়ির মালিককে তাদের তোলা পাখির ছবিও দেখিয়েছে।’

মুফতি মাহমুদ বলেন: ঢাকায় জঙ্গিদের গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে চরের একটি বাড়িতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। অভিযানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলায় তারা সাড়া না দিয়ে প্রথমে গুলি ও গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

Reneta

‘জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায় এবং আবারো তাদের আত্মসমর্পণ করতে বলে। ভোর ৫টার দিকে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। পরে ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর থেকে বাড়িটিকে ঘিরে রাখা হয়।’

তিনি জানান: সকাল ৮টার দিকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল বাড়ির ভেতরে প্রবেশ করে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করে এবং পরে তা নিস্ক্রিয় করে। র‌্যাব সদস্যরা পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ৭টি ডেটোলেটর, ১২টি পাওয়ার জেলসহ তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করে।

চর আলাতুলী একটি চরাঞ্চল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে এটি দুই কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

দলে ভারসাম্য আছে, তবে লিটন রান চাচ্ছেন ‘লেজের’ কাছেও

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এপ্রিল ২৬, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

‘ফুয়েল পাস’ ব্যবস্থার পরিধি বাড়াল সরকার

এপ্রিল ২৬, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে শিক্ষকের নাম

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT