চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন চায় গণজাগরণ মঞ্চ

পরাগ আজিমপরাগ আজিম
১:৪৭ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দেশর দুই শীর্ষ মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তানের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

সোমবার জামায়াতের ডাকা হরতালকে অবৈধ আখ্যা দিয়ে তার প্রতিবাদে মিছিল-সমাবেশে এ দাবি করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সমাবেশ থেকে জামায়াত নিষিদ্ধের পাশাপাশি তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবিও জানানো হয়।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। দেশটি যদি এই অবস্থান অব্যাহত রাখলে তাদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যসহ সব ধরনের সম্পর্ক স্থগিত করতে হবে। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, পাকিস্তান যাতে এই ধরনের বক্তব্য না দেয় সেজন্য তাদের কড়া ভাষায় হুঁশিয়ার করে দেয়া হোক। না আমরা আবারও ঢাকাস্থ পাকিস্তানা দূতাবাস ঘেরাও করে তাদের স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দেবো।

Reneta

আদালতের রায়ের বিরুদ্ধে বারবার হরতাল ডেকে আদালত অবমাননা করছে জামায়াত। দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, এই সংগঠনটি দেশের কোনো আইন-কানুন মানে না। তাই তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে তা জনগণের সম্পদ হিসেবে ঘোষণা করা হোক।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে করে গণজাগরণ মঞ্চ।

শনিবার দিবাগত রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির পর পাকিস্তান ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, আমরা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ‘অনাকাঙ্খিত’ ফাঁসির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তান এ ধরণের কর্মকাণ্ডে ক্ষুব্ধ।

এই ঘটনায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারকে সোমবার দুপুরে দেখা করতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বিএনপি

মে ৬, ২০২৬

শেওড়াপাড়ায় ছাদে গড়ে উঠেছে ব্যতিক্রম প্রাণিসম্পদ খামার

মে ৬, ২০২৬

দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইনের প্রস্তাব

মে ৬, ২০২৬

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নারের বর্ণাঢ্য জীবনাবসান

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT