চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পর ভারতও থামালো সমঝোতাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পর এবার ভারতও বাতিল করলো দুই দেশের মধ্যে চলাচল করা সমঝোতা এক্সপ্রেস। রোববার ভারতের পক্ষ থেকে সমঝোতা এক্সপ্রেস ট্রেনটি বন্ধের ঘোষণা দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার ওয়াগা সীমান্তে ট্রেনটি আটকে দেয় পাকিস্তান। তার জের ধরেই এটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। তাদের এই সিদ্ধান্তের বিরোধীতা করে জম্মু ও কাশ্মীরিদের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।

৩৭০ অনুচ্ছেদ পুর্নবহালসহ এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারও এর প্রতিবাদে লাহোর থেকে আট্টারি সীমান্ত পর্যন্ত চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধের ঘোষণা দেয়।

সেসময় পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, আমি মন্ত্রী থাকা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস আর চলবে না।

তবে ভারতের রেলওয়ের পক্ষ থেকে তখন জানানো হয় সমঝোতা এক্সপ্রেস চলাচল বাতিল করা হয়নি। কিন্তু আজ ভারতের পক্ষ থেকেও একই সিদ্ধান্ত নেয়া হলো।

Reneta

এ বিষয়ে ভারতের নর্দার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা দীপক কুমার বলেন, লাহোর থেকে আট্টারি যাতায়াতকারী ‘১৪৬০৭/১৪৬০৮ সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করার জেরেই দিল্লি থেকে আট্টারি চলাচলের ১৪০০১/১৪০০২ লিংক এক্সপ্রেস ট্রেনটিও বাতিল ঘোষণা করা হল।

সিমলা চুক্তির মাধ্যমে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চলাচল শুরু করে সমঝোতা এক্সপ্রেস। ট্রেনটিতে তিনটি স্লিপার এবং একটি এসি থ্রি-টায়ার কোচ ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭০ অনুচ্ছেদজম্মু ও কাশ্মীরপাকিস্তানভারতসমঝোতা এক্সপ্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT