চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে তিন বাংলাদেশীসহ আটক ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

তিনজন বাংলাদেশীসহ কাতারের আমিরের অগ্রবর্তী দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিস। একটি চেক পয়েন্টে সামরিক বাহিনীর আদেশ অমান্য করায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

আন্তর্জাতিকভাবে সংরক্ষিত অতিথি পাখি ‘হোবারা বাস্টার্ড’ শিকারের  জন্য আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের আমিরের পাকিস্তান সফরের কথা রয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের নোশিকি জেলার গালানোর এলাকায় আধা সামরিক বাহিনীর নির্দেশকে না মেনে তল্লাসি চৌকির নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে চলে যাওয়ার চেষ্টা করলে গাড়ি দিয়ে তাড়া করে তাদের আটক করা হয়।

সরকারী সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের আমিরের পাখি শিকারের ব্যবস্থা করার জন্য গতকাল(বুধবার) অগ্রবর্তী দলের সদস্যরা চারটি গাড়িতে করে মাশকিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। তল্লাসি চৌকিতে তাদের থামানোর নির্দেশ দেয়া হলে তা গ্রাহ্য না করে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে  চলে যাওয়ার চেষ্টা করে তারা।

এতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশী এবং বাকি ১৩ জন পাকিস্তানি বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, আটক গাড়িগুলোকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT