চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্মার্ট’ ঘড়িতে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
আসাদ শফিক ঘড়ি দেখছেন খেলার ফাঁকে, পরে যেটা আকসুর নজর এড়ায়নি

আসাদ শফিক ঘড়ি দেখছেন খেলার ফাঁকে, পরে যেটা আকসুর নজর এড়ায়নি

পাকিস্তান খেলবে, বাইরে তো বটেই, খেলার মধ্যেও খেলা-সংশ্লিষ্ট বিষয়ের বাইরের কোনো কিছু আলোচনায় আসবে না সেটি ঘটে কমই! লর্ডস টেস্টের প্রথমদিনে দারুণ খেলেও যেমন ‘স্মার্ট’ ঘড়ি নিয়ে আলোচনায় দলটি। আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর চাওয়া মতো সেই ‘স্মার্ট’ ঘড়ি পরে আর মাঠে নামতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ সময় কাটিয়েছে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস ও হাসান আলি ৪টি করে উইকেট নিয়ে ১৮৪ রানে গুটিয়ে দিয়েছেন ইংলিশদের। অ্যালিস্টার কুকের লড়াকু ৭০’ই কেবল স্বাগতিকদের লড়াইয়ের চিহ্ন। পরে নিজরা ১ উইকেটে ৫০ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

এমন দারুণ খেলা একদিনের শেষে আলোচনার কেন্দ্রে ‘স্মার্ট’ ঘড়ি। এধরনের ঘড়ি যোগাযোগমাধ্যম, ইন্টারনেট ব্যবহারের মাধ্যম হিসেবেও কাজ করতে পারে। সেটি করে মাঠের বাইরেও কথা বলা বা যোগাযোগ করা সম্ভব। সেখানেই আপত্তি জানিয়েছে আকসু। কোনো অখেলোয়াড়ি আচরণ বা দুর্নীতির অভিযোগ অবশ্য পাকিস্তানি খেলোয়াড়দের বিপক্ষে তোলেনি তারা।

আকসুর কর্মকর্তারা কয়েকজন খেলোয়াড়দের হাতে ‘স্মার্ট’ ঘড়ি দেখার পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে জানায় যে এটি পরা যাবে না। সফরকারীরা সেটি মেনেও নিয়েছে। নিষেধাজ্ঞা নিয়ে পরে দিনের অন্যতম সফল পেসার হাসান আলি বলেছেন, স্মার্ট ঘড়ি পরার অনুমোদন নেই বলে আকসু আমাদের জানিয়েছে। আমরা আর ওটা পরবো না।

লর্ডসে আসাদ শফিক, বাবর আজমসহ আরও কয়েকজন অ্যাপলের ওই স্মার্ট ঘড়ি পরে নেমেছিলেন বলে ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। যেখানে ফোন বা যোগাযোগে সক্ষম কোনো ডিভাইস আকসুর কাছে জমা দিয়েই ম্যাচে নামার নিয়ম বেধে দেয়া আছে ক্রিকেটারদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তানলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT