চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে রুখবে ‘আক্রমণাত্মক’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঘাম ঝরানো প্রস্তুতি পর্ব শেষ। এবার পর্দা ওঠার অপেক্ষায় এশিয়া কাপ হকি। বুধবার ঢাকার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের দশম আসরের রোমাঞ্চ। প্রথমবারের মতো ফ্লাডলাইট বসেছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সেই আলোয় নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তবে লাল-সবুজের দল জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে দৃঢ়প্রত্যয়ী।

৩২ বছর পর ঢাকায় বসছে এশিয়া কাপ হকির মহাযজ্ঞ। ১৯৮৫ সালের প্রেক্ষাপট বদলে ঘাসের মাঠ এখন নীল টার্ফ। যুক্ত হয়েছে উজ্জ্বল ফ্লাডলাইট। দুটি গ্রুপে ৮টি দল খেলবে ১১ দিনের টুর্নামেন্টে। স্বাগতিক বাংলাদেশসহ জাপান এবং সাউথ এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান আছে পুল এ’তে। পুল বি’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপ সঙ্গী মালয়েশিয়া, চীন এবং ওমান।

দিনের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচেই তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে পরীক্ষা বাংলাদেশের। যাদের সঙ্গে কখনোই জয় পাওয়া হয়নি জিমি-চয়নের পূর্বসূরিদের। সেই পাকিস্তানের বিপক্ষে ফিরে ফিরে আসছে ১৯৮৫ সালের রঙ্গিন স্মৃতি। ঢাকার মাটিতে প্রথমবারের মত এশিয়া কাপ আয়োজন করে ১-০ গোলে হারলেও পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল মেজর শাহবুদ্দিন চাকলাদারের দল।

পরিচিত কন্ডিশন আর নিজেদের দর্শক, পাশাপাশি কঠোর পরিশ্রমের আত্মবিশ্বাস বাংলাদেশকে দিচ্ছে দারুণ কিছুর অনুপ্রেরণা। পেনাল্টি স্পেশালিষ্ট মামুনুর রহমান চয়নের কণ্ঠে মিলল তারই প্রতিধ্বনি, ‘পাকিস্তানের সঙ্গে জয়ের জন্যই নামব। খেলোয়াড়দের সবার সঙ্গে আমার কথা হয়েছে। সবারই আত্মবিশ্বাস আছে, আমরা কাউকে ছাড় দিয়ে খেলব না।’

মাহবুব হারুন তার শিষ্যদের খেলতে বলছেন ইতিবাচক মানসিকতা নিয়ে। আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে ছাড় দিতে চান না জিমি-চয়নদের কোচ, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আমরা জয়ের জন্যই নামব। রক্ষণাত্মক খেলে নয়, আক্রমণাত্মকই খেলতে চাই। ফলাফল যা হওয়ার হবে।’

১৯৮৫ সালে ঢাকার মাঠেই শিরোপা জিতে নিজেদের টানা দ্বিতীয় ট্রফি ঘরে তুলেছিল তৎকালীন হকির রাজা খ্যাত পাকিস্তান। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে পড়েছে ভাটা। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ডে ৪ ম্যাচের তিনটিতে হেরে চতুর্থ দল হিসেবে টিকে আছে তারা। বাংলাদেশকে নিয়ে অবশ্য সমীহই ঝরল পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইরফানের কণ্ঠে, ‘আমরা সামনেই তাকাচ্ছি। এগিয়ে যাওয়ার চেষ্টা করব। জয় নিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারলে ভালো কিছু আশা করতে পারব।’

Reneta

পর্দা ওঠার আগেরদিন দেখা গেল হকির উৎসবের আমেজে সেজেছে ঢাকা নগরী। ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের কাজ। সাদা-মাটা উদ্বোধনী অনুষ্ঠানের পরই বিকেল ৩টায় গতবারের রানার্সআপ ভারত মুখোমুখি হবে জাপানের, বিকেল সাড়ে ৫টায় প্রথমবারের মতো ঘরের মাঠে ফ্লাডলাইটের আলোয় পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যু ঝুঁকিতে সন্দ্বীপবাসী, ভোগান্তির শেষ কোথায়?

পরবর্তী

বিজেপির প্রত্যাশায় চাপ দেখছে না আওয়ামী লীগ

পরবর্তী
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপির প্রত্যাশায় চাপ দেখছে না আওয়ামী লীগ

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ছবি, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হলের সামনে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT