চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির প্রত্যাশায় চাপ দেখছে না আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:৫৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র চাওয়ায় কোন চাপ দেখছে না বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব ঢাকা সফরকালে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেছেন: আগামী জাতীয় নির্বাচনে বিএনপিসহ সকল বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সেখানে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

তার এ অবস্থান ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে সেসময়ের কংগ্রেস সরকারের অবস্থানের বিপরীত। তখন ঝটিকা সফরে বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি’র নির্বাচন বয়কটের প্রশ্নে খোলামেলাই বলেছিলেন: যত বেশি সম্ভব দলের অংশগ্রহণ দেখতে চায় দিল্লী।

পরে বিজেপি ক্ষমতাসীন হলেও দু’ দেশের সরকার এবং ক্ষমতাসীন দলের মধ্যে সম্পর্কে কোন ঘাটতি হয়নি।

তবে, এখন বিএনপিকে নির্বাচনে দেখতে চাওয়া নিয়ে বিজেপি’র যে আগ্রহ সেটা কি আগামী নির্বাচনে ভারতের পক্ষে কোন চাপ? সরাসরি ‘না’ উত্তর দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে আওয়ামী লীগের সম্পর্ক ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর হচ্ছে। এর অংশ হিসেবে রাম মাধব ঢাকা সফরে আসেন। নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে কোন চাপ নেই।

জানতে চাওয়া হলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিজেপির সঙ্গে আওয়ামী লীগের আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। বিজেপির মতো আওয়ামী লীগও প্রত্যাশা করে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপি গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরে আসবে।

Reneta

বিএনপির নির্বাচনে না আসার কোন কারণও দেখছেন না আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। তিনি বলেন: আমরা প্রতাশা করি যে, বিএনপি হিংসার রাজনীতি থেকে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেওয়া ছাড়া অন্য কোনো পথও খোলা নেই-বিএনপির সামনে। কেননা, আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হবে। আমরা মনে হয় না বিএনপি আবারও এমন ঝুঁকি নেবে ( নির্বাচনে অংশ না নেওয়া)।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল হানিফ বলেন: আমরা আশা করি, ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে আরো গভীর থেকে গভীরতর হবে। দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা যেমন প্রয়োজন আছে, তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়ন দরকার আছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

‘বিজেপির মতো আওয়ামী লীগও প্রত্যাশা করে, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। এ বিষয়ে কোন মহল থেকে সরকারের উপর কোন চাপ  নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ নেতৃবৃন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT