চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে নরম অস্ট্রেলিয়া, লাইনে সাউথ আফ্রিকাও?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় ২০ বছর পর পাকিস্তান সফরের ব্যাপারে সুর নরম করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাটিতে একটি সংক্ষিপ্ত সফরে যাওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) অনেকটা সবুজ সংকেত দিয়েছে বলে জানাচ্ছে অস্ট্রেলিয়ারই মিডিয়া। আর সেটা হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ আমন্ত্রণের পর।

অস্ট্রেলিয়ার দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ডের’ তথ্যানুযায়ী, ওয়ানডে সফরের জন্য পিসিবির সঙ্গে আলোচনা করছে সিএ। বোর্ডের মুখপাত্র পত্রিকাটিকে বলেছেন, ‘আগামী মার্চে ওয়ানডে সিরিজের সফর নিয়ে আমরা পিসিবি সঙ্গে আলোচনা করছি। আমরা পিসিবিকে ভালোভাবেই জানি এবং পাকিস্তান সরকার আমাদের ক্রিকেট দলের সফরের জন্য নিরাপত্তা উন্নতি করতে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। আমরা পিসিবির সঙ্গে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং তাদের বলেছি এই বিষয়ে আমাদের কর্মীদের অগ্রাধিকার হিসাবে সহায়তা করতে হবে।’

আগামী বছরের মার্চে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা পাকিস্তান-অস্ট্রেলিয়ার। এই সিরিজের অন্তত দুটি ম্যাচ পাকিস্তানে খেলতে চায় অজিরা। বাকি তিন ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে।

২০০৯’র মার্চে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তার কারণে শীর্ষ দলগুলো পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে। আর ১৯৯৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া।

তবে গত বছর থেকে একটু একটু করে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। এসময় পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে একটি টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর আন্তর্জাতিক দল হিসেবে প্রথম পাকিস্তান সফর করে হামলার শিকার সেই শ্রীলঙ্কাই।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাছাড়া পিএসএলের দুটি ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচও পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়। যেখানে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় অংশ নেয়।

Reneta

পিসিবির নতুন পরিচালক ওয়াসিম খান ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, পাকিস্তান সফর করা যেকোনো দলকেই ‘সামরিক-স্টাইলের নিরাপত্তা’ দেয়া হবে।

এদিকে, অস্ট্রেলিয়ার পাশাপাশি ২০১৯ সালে পাকিস্তান সফরের জন্য সাউথ আফ্রিকাকে রাজি করাতে সোমবারই সেদেশে যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। দেশে পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোতেই তার এই সফর বলে জানিয়েছেন মানি।

ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানাচ্ছে, বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের মাটিতে খেলেছেন সাউথ আফ্রিকার বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। ফলে এই ইস্যু ধরেই সিএসএ কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করবেন পিসিবি চেয়ারম্যান।

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পিটিআইকে জানায়, ‘একটি সীমিত ওভারের সিরিজ খেলতে প্রোটিয়া কর্মকর্তাদের অনুরোধ করবেন মানি।’

মানি এমন এক সময় সাউথ আফ্রিকা যাচ্ছেন, যেখানে পূর্ণ সিরিজ খেলার জন্য আগে থেকেই অবস্থান করছে পাকিস্তান দল। আগামী বুধবার থেকে শুরু হবে সাউথ আফ্রিকা-পাকিস্তানের মধ্যকার বক্সিং-ডে টেস্ট।

দলের সঙ্গে স্বাভাবিকভাবেই রয়েছেন কোচ মিকি আর্থার। ‍যিনি আবার সাউথ আফ্রিকারই মানুষ। তাই পাকিস্তান সফরের ব্যাপারে প্রোটিয়াদের বোঝাতে আর্থারের সাহায্য নিতে পারেন পিসিবি চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT