জশ ইংলিশের করোনা শনান্ত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আক্রান্ত আরেকজন, এবার সংক্রমিত অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন অ্যাগার। পাকিস্তানের বিপক্ষে লাহোরে প্রথম ওয়ানডেতে নামার কয়েকঘণ্টা আগে দুঃসংবাদটি পেয়েছে অজি ড্রেসিংরুম। তিন ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন অ্যাগার।
দলের বাকি সদস্যরা সুস্থ আছেন, নিশ্চিত করেছেন ফিজিও ব্রেন্ডন উইলসন।
অনুশীলনে মিচেল মার্শ হিপ ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন আগেই। কনুইয়ের চোটে পড়ে একই পথে নেই স্টিভেন স্মিথও। দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়ায় দল সাজাতে বেগ পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
অ্যাগার ছিটকে পড়ায় অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে মিচেল সোয়েপসনের। ব্যাটিংয়ে ধার বাড়াতে অস্ট্রেলিয়া থেকে উড়ে আনা হয়েছে ম্যাট রেনশকে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম ম্যাচে তাকেও পাবে না অজিরা।








