চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান কোচের মুখে বাংলাদেশ বন্দনা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

এক টেস্ট খেলে থেমে যাওয়া ক্রিকেটারের সংখ্যা বিশ্বে খুব বেশি নেই। সেই দুর্ভাগাদের একজন আজম খান। এসেছেন পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কোচ হয়ে। খেলোয়াড়ি জীবনে সফল হতে না পারলেও কোচ হিসেবে নাম করছেন। আঞ্চলিক টি-টুয়েন্টি লিগে করাচিকে টানা আটবার ফাইনালে তুলে সাতবার চ্যাম্পিয়ন করিয়েছেন। বুধবার নিজের কোচিং দর্শন নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ও বোর্ডের প্রশংসাও করলেন এই পাকিস্তানি।

ইমার্জিং এশিয়া কাপের জন্য আজম খান এখন কক্সবাজারে। সাবেক এই ক্রিকেটার ক্যারিয়ারে একমাত্র টেস্টটি খেলেছেন করাচিতে, ১৯৯৬ সালে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচটি অন্য এক কারণে ইতিহাসে আলাদা করে ছাপ রেখেছে। তখনকার পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম টেস্টে নিজের সেরা ইনিংসটি খেলেছিলেন। ২২ চার ও ১২ ছক্কায় ২৫৭ রান করেছিলেন আকরাম।

নিজের একমাত্র টেস্টে জয় দেখতে পারেননি আজম। সেরা শক্তির পাকিস্তান নিচের সারির দল জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটি ড্র করে। ওই ম্যাচে পাকিস্তান ব্যাট করতে পেরেছিল একবার। ছয় নম্বরে নেমে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি।

Banglabid

৪৮ বছর বয়সী কোচের দল ইমার্জিংয়ে পারফর্ম করছে দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে বিশাল জয়। পারফর্ম করছে দলের উদীয়মান ক্রিকেটাররা। ওপেনার ইমাম-উল-হক দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন। লেগস্পিনার উসমা মীর শেষ ম্যাচে নিয়েছেন সাত উইকেট। সব হচ্ছে আজমের অধীনেই।

এরপরও কোচিং নিয়ে খুব বেশি কথা বললেন না পাকিস্তানি উদীয়মান ক্রিকেটারদের কোচ, ‘ক্রিকেট ছাড়ার পর কোচিং নিয়ে আছি। আমাকে কোচ করে টিমের সঙ্গে পাঠানো হয়েছে। হার-জিত আমার কাছে মুখ্য বিষয় না। আমি মনে করি ভালো ক্রিকেটই আসল। আমি তাদের বলি ভালো ক্রিকেট খেল। সেটা খেলার জন্যই বার্তা দিচ্ছি।

পাকিস্তান দল জিতেছে আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং ও নেপালের সঙ্গে। বাংলাদেশও তাই। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে এশিয়ার পূর্ণ সদস্য দেশ দুটির দল। এক ম্যাচ হাতে রেখে দুদলই নিশ্চিত করেছে সেমিফাইনাল। বৃহস্পতিবার জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। সেদিকে পাখির চোখ করছে দুটি দলই।

Reneta

তবে কাজটা যেকারো জন্যই সহজ হবে না সেটিও মানছেন দল দুটির প্রতিনিধিরা। সকালে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলে গেছেন এমন কথা। বিকেলে পাকিস্তান কোচও তেমন কথাই বললেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসাও করলেন আজম।

গ্রুপ পর্বে দুদলের শেষ ম্যাচটিতে দারুণ লড়াই হবে আশা করে বললেন, ‘বাংলাদেশ খুব ভালো করছে। খুব পরিশ্রম করছে তারা। সব ক্ষেত্রেই ভালো ক্রিকেট খেলছে। ক্রিকেট বোর্ডও খুব কাজ করছে। ইমার্জিং কাপে তাদের দলে জাতীয় দলের ভালো কয়েকজন ক্রিকেটার আছে। পাকিস্তান দলও এ মুহূর্তে ভালো করছে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। ভালো একটা ম্যাচ হবে কাল।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে গড়াবে বৃহস্পতিবারের ম্যাচটি। শুরু সকাল ৯টায়। একই সময়ে পাশের দুই নম্বর মাঠে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে হংকং খেলবে নেপালের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT