চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার প্লেতে রানের গতি মন্থরই থাকল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলতে পারেনি বাংলাদেশ। ৬ ওভার পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। লিটন দাস ১৪ এবং সাকিব আল হাসান রানের খাতা না খুলে ক্রিজে আছেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মুনিম শাহরিয়ার ও নাঈম শেখ। প্রথম ওভারে ফজলহক ফারুকির বলে চার মেরে রানের খাতা খোলেন মুনিম।

অফস্টাম্পের উপরে থাকা ফুলার লেন্থের বল দারুণভাবে কভার দিয়ে সীমানা ছাড়া করেন ২৩ বর্ষী ডানহাতি ব্যাটার।

Banglabid

প্রথম ওভারে ৬ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ওভারে নিতে পারে ৪ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই ফারুকির বলে লেগ বিফোরে কাটা পড়েন নাঈম। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হন আফগানরা। ৫ বলে ২ রান করে নাঈম ড্রেসিংরুমে ফেরেন।

চতুর্থ ওভার করতে আসা মুজিব উর রহমানের প্রথম দুই বলে চার মেরে মুনিম সম্ভাবনার জানান দেন। প্রথমে স্লগ সুইপ, পরে ফাইন লেগ দিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। পরের চার বল যদিও ডট দেন।

রশিদ খান বল হাতে নেন পঞ্চম ওভারে। তার ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মুনিম। রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি। ১৮ বলে ৩ চারে করেন ১৭ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তাননাঈমবাংলাদেশমিরপুরমুনিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT