চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় সুমন নামের এক ঝুট ব্যবসায়ীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

শুক্রবার রাতে সুমনের গায়ে আগুন দেয়ার পর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। নিহত সুমন সদর উপজেলার পশ্চিম মাসদাইর বেকারীর মোড় এলাকার আবদুল জলিলের ছেলে।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী বিপ্লব ও সোহেল মন্ডল কয়েক মাস আগে সুমনের কাছ থেকে ৭০ হাজার করে মোট এক লাখ ৪০ হাজার টাকা ধার নেয়। এক মাস পরে এ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও তারা সুমনকে নানাভাবে হয়রানি করে আসছিল।

‘‘শুক্রবার রাত সাড়ে ৯টায় বিপ্লব টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনে সুমনকে তাদের বাসায় ডেকে নেয়। সুমন সেখানে যাওয়ার পর বিপ্লবের স্ত্রী শায়লা, সোহেল মন্ডল, হোটেল মাসুদ মিলে সুমনকে জাপটে ধরে রাখে। এরপর বিপ্লব সুমনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সেসময় সুমনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের ৭৫ শতাংশ আগুনে ঝলসে যায়।’’

সুমন সেখানে আগুনে ঘটনার বর্ণনা দেয়। হত্যাকারীদের নামও বলে যায়। পরে শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ দাফনের পর এ ব্যাপারে মামলা করবেন বলে জানান স্বজনরা।

Reneta

ঘটনার পর থেকে অভিযুক্ত বিপ্লব, তার স্ত্রী শায়লা, সোহেল মন্ডল ও হোটেল মাসুদ পলাতক রয়েছে।

নিহত সুমনের স্ত্রী সোমা আক্তার পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা। সিয়াম নামের তাদের আট বছরের একটি ছেলেও রয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের মুঠোফোনে জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুড়িয়ে হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT