চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইবাস বরখাস্ত, উইন্ডিজের আপদকালীন কোচ রেইফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিদ্ধান্তটা এক সপ্তাহ আগেই নিয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। সকল বিকল্প ঠিকমতো ভেবেচিন্তে তারপরেই সেটা বাস্তবায়ন করল তারা। ইংল্যান্ড বিশ্বকাপের কয়েকসপ্তাহ বাকি থাকতে কোচের পদ থেকে সরিয়ে দিল রিচার্ড পাইবাসকে!

পরিবর্তনের ডাক দিয়ে গত মাসে সিডব্লিউআইয়ের নতুন প্রধান হয়েছেন রিকি স্কেরিত্ত। কথামতো কাজও শুরু করে দিয়েছেন। প্রথম পরিবর্তনটা আনলেন পাইবাসকে সরিয়ে দিয়ে। ক্যারিবীয়দের সঙ্গে দুই মেয়াদে কাজ করে একাধিক বিতর্কের জন্ম দেয়া ইংলিশ কোচ সরে যাওয়ায় দলে ফেরার পথটা সুগম হবে উপেক্ষিত ক্রিকেটারদের জন্য।

পাইবাসের স্থলে আপদকালীন কোচ করা হয়েছে ক্যারিবিয়ান সাবেক অধিনায়ক ফ্লয়েড রেইফারকে। আপদকালীন প্রধান নির্বাচকের পদে বসানো হয়েছে রবার্ট হেইন্সকে। পাইবাসের সঙ্গে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে কোর্টনি ব্রাউনকেও। সদ্য বিদায়ী প্রধান ডেভিড ক্যামেরন আমলের নির্বাচকদের সবাইকেই অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিবৃতিতে পাইবাসকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সিডব্লিউআই। আর রেইফার ও হেইন্সকে যার যার পদে বসিয়ে রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন বোর্ড প্রধান স্কেরিত্ত, ‘দল নির্বাচনের ক্ষেত্রে আমরা ঠিক যে ধরণের দর্শন মেনে চলি হেইন্স তার সঙ্গে ভালোভাবেই মানিয়ে যায় বলে আমার বিশ্বাস। রেইফারও একই বিশ্বাসে বিশ্বাসী। এবার আমাদের ক্রিকেটারদের সঙ্গে বল প্রয়োগ করা থামবে বলে আমার মনে হয়!’

আগামী জুলাই পর্যন্ত দায়িত্ব দিয়ে চলতি বছরের শুরুতে রিচার্ড পাইবাসকে কোচের পদে বসায় সিডব্লিউআই। কিন্তু বোর্ডের এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি বর্তমান থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটারই। অতীতে ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়ে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডদের মতো ক্রিকেটারদের দল ছাড়া করেছিলেন এ ইংলিশ কোচ। জাতীয় দলে খেলতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট- বিতর্কিত এই সিদ্ধান্তটি ছিল পাইবাস মস্তিষ্কপ্রসূত!

তবে কোচ হয়ে খুব যে খারাপ করেছেন পাইবাস এমনটাও নয়। তার হাত ধরেই ইংল্যান্ডকে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছ উইন্ডিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ করেছে ২-২’এ ড্র। কিন্তু বিশ্বকাপে তুলনামূলক শক্তিশালী এক দল গড়তেই আগেভাগে সরিয়ে দেয়া হল তাকে। কারণ পাইবাস না থাকলে যে সহজ হবে পোলার্ড, স্যামি, নারিনদের দলে ফেরার পথ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটরিচার্ড পাইবাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT