চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা নেই, বন্ধুরা আছে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কেরালার কলেজ ছাত্র আলিফ মোহাম্মদ। পা ছাড়াই জন্ম হয় তার। আলিফের বন্ধুরা তার অক্ষমতাকে কলেজে পড়ার পথে বাধা হতে দেয় নি। তার ক্লাসে যেতে কোনোরকম অসুবিধা হতে দেয় না তার বন্ধুরা।

‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’ এ কথাটি আক্ষরিক অর্থেই আলিফের ক্ষেত্রে বেশ প্রযোজ্য।

এনডিটিভি জানায়, কেরালার কোল্লাম জেলায় অবস্থিত সাস্তমকোট্টার ডিবি কলেজের ভেতরে তার দুই বন্ধু আলিফকে নিয়ে ঘুরছিল। একজন ফটোগ্রাফার সেই দৃশ্য ভিডিও ধারণ করলে দর্শকদের হৃদয় কেড়ে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, যুবকটিকে তার কলেজমেট অর্চনা এবং আর্যের কাঁধে ভর দিয়ে কলেজ চত্ত্বরে ঘুরে বেড়াচ্ছেন।

চিত্রগ্রাহক জগৎ থুলাসীধরন ভিডিও ধারণ করার প্রসঙ্গে জানান, এটি একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। কলেজের ভিতরে প্রত্যেকের জন্য এটি একটি সাধারণ দৃশ্য। কারণ আলিফকে সবসময় তার বন্ধুরা ঘিরে রাখে।

মিঃ থুলসিধরন জানান, তিনি কলেজে একটি যুব উৎসবে ছবি তুলছিলেন যখন তিনি দেখেন আলিফকে তার বন্ধুরা নিয়ে যাচ্ছে এবং দ্রুত মুহূর্তটি তার ক্যামেরায় বন্দী করেছে। পরে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কেরালাবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT