চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে সালমানের মুখোমুখি শাকিব-জিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে প্রথমবারের মতো তিন ইন্ডাস্ট্রির সবচেয়ে নামি তিন তারকা মুখোমুখি হলেন কলকাতায় এবং তা প্রথমবারের মতো। খটকা লাগছে এমন কথায়?

কলকাতায় আজ শুক্রবার মুক্তি পেয়েছে তিন ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার অভিনেতার ছবি। বলিউড সুপারস্টার সালমান খানের ‘রেইস ৩’, টলিউড অভিনেতা জিৎ-এর ‘সুলতান’ এবং ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খানের ‘ভাইজান’-এ বিভক্ত দর্শক। তিনটি ছবি নিয়েই কলকাতার দর্শকদের আগ্রহ ছিলো সমান।

সাধারণতই বলিউডের খানদের ছবি ভারতের যেকোনো অঞ্চলে এগিয়ে থাকে। কলকাতায়ও তার ব্যতীক্রম নয়। কলকাতার বেশীর ভাগ দর্শক সালমান খান অভিনীত তারকা বহুল ‘রেইস ৩’-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখছেন। মূলত লড়াইটা জমছে টলিউডের সুপারস্টার জিৎ ও ঢালিউড সুপারস্টার শাকিব খানের মধ্যে।

ক’দিন আগেই চ্যানেল আই অনলাইনকে ‘ভাইজান এলো রে’-এর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেছিলেন, সালমানের খানের ছবির সাথেতো আর তুলনা চলে না। লোকে তার ছবি দেখবেই। কিন্তু কলকাতার সুপারস্টার জিতের ‘সুলতান’-এর সাথে টেক্কা দিবে শাকিবের ‘ভাইজান’ এটা নিশ্চিত।

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। অনেকেই এবার ধারনা করছেন বিশ্বকাপের কারণে ঈদের সিনেমায় নেতিবাচক প্রভাব পড়বে। এমন আশঙ্কার মধ্যেই মুক্তি পাওয়া সালমান খানের ‘রেইস ৩’ জিতের ‘সুলতান’ এবং শাকিবের ‘ভাইজান’ মুক্তি পেল। সকাল থেকে এখন পর্যন্ত সেখানকার হল রিপোর্ট বলছে, ছবিগুলো দেখতে দর্শকের আগ্রহের একটুও কমতি নেই!

বক্স অফিসের হিসেব নিকেষ নিয়ে যারা চিন্তিত, তাদেরকেও যেনো কিছুটা আশ্বস্ত করছেন ‘ভাইজান’-এর সঙ্গে সংশ্লিষ্ঠরা। কারণ কলকাতার স্থানীয় অভিনেতা জিৎ এবং সেখানকার সর্ব সাধারণের কাছে তুমুল জনপ্রিয় তিনি। স্বাভাবিক ভাবেই তাই মানুষ অন্য যে কারো চেয়ে জতের সিনেমা দেখতে আসবে। আর এই জনপ্রিয়তার জন্য তার ‘সুলতান’ প্রায় পৌনে দুইশোর মতো প্রেক্ষাগৃহও পেয়েছে। অন্যদিকে সবেমাত্র ক’দিন হলো কলকাতার মানুষের মধ্যে পরিচিতি পেয়েছেন শাকিব। যদিও অল্প সময়েই তিনি সবার প্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন। ঈদের মতো বড় উৎসবে জায়গা করে নিয়েছেন কলকাতার প্রেক্ষাগৃহে। তার ছবিটি প্রায় আশিটি প্রেক্ষাগৃহে চলছে বলে শোনা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎলিড বিনোদনশাকিব খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT