চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষিতদের ছন্দে ফেরার চ্যালেঞ্জ, নতুনদের পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সাত মাস পর বুধবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। সেরা খেলোয়াড়দের সবাই আফগানিস্তান সিরিজে থাকা সৌভাগ্যের মনে করছেন দলপতি তামিম ইকবাল। শক্তির বিচারে ৫০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাড়তি চাপ না নিয়ে নিজেদের সামর্থ অনুযায়ী খেলার দিকে মনোযোগী স্বাগতিক দল।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু সকাল ১১টায়। বিপিএল শেষ করেই ৫০ ওভারের ক্রিকেটে নেমে পড়ছে টিম টাইগার্স। চোটের কারণে টি-টুয়েন্টি আসরের শেষ অংশ খেলতে না পারা তাসকিন আহমেদও ফিট হয়ে গেছেন। ১৫ সদস্যের স্কোয়াড থেকে সেরা একাদশ বেছে নেওয়াও তেমন কঠিন হওয়ার কথা নয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ছিলেন নির্ভার। ওয়ানডেতে অনেক এগিয়ে থাকা দলের অধিনায়ক অযথা চাপ নিতে চান না। প্রতিপক্ষের স্পিন আক্রমণ (রশিদ-মুজিব-নবি) নিয়েও দুশ্চিন্তা করছেন না। ৫০ ওভার দৈর্ঘ্যের ম্যাচ কীভাবে খেলতে হয় তা ভালাই জানা বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসের অনুরোনন তামির কণ্ঠে।

‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না। তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন অ্যাটাক তাদেরই। কিন্তু এদের বিপক্ষেই আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। আবার কেন করতে পারব না? প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে। আপনারা তিনজনের নাম বলেছেন, কিন্তু তারা বল করবে ৫০ ওভার। বাকি যে দুইজন বল করবে তারাও ভালো। শুধু তিনজনকে নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সবসময়ই থাকে। এক দল হয়ত স্পিনে ভালো, আরেক দল হয়ত পেসে। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’

লিটন-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের মতো পরীক্ষিতদের সঙ্গে কয়েকজন আনক্যাপড খেলোয়াড়ও আছেন দলে। তবে সেরাদের সবাই থাকায় সেটি নিয়ে দুশ্চিন্তার জায়গা সামান্যই। তামিম জানিয়ে দিয়েছেন ইয়াসির আলি রাব্বি কিংবা মাহমুদুল হাসান জয়ের সুযোগ এলে তারা ব্যাট করবেন ৫ নম্বরে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম। সম্ভাবনাময় তরুণদের নিয়ে স্পষ্ট চিন্তার প্রতিফলন।

প্রথমবার দলে সুযোগ পাওয়া ইবাদত হোসনের গতি ভালো কাজে দিতে পারে চট্টগ্রামের উইকেটে। তাকে নিয়েও আছে তামিমের পরিকল্পনা। পরীক্ষিতদের সঙ্গে তরুণদের খেলার সুযোগ আসতে পারে তিন ম্যাচের সিরিজে।

Reneta

৫ নম্বরে পজিশনে এতদিন দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুনকে। তারা এবার স্কোয়াডেই নেই। পাঁচের লড়াইয়ে এখন নতুন দুজন। তাদের জন্য পরীক্ষার মঞ্চ আফগানিস্তান সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানতামিমনবিবাংলাদেশমুজিবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT