চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এই  ভর্তিযুদ্ধ চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

এবছর প্রায় ১৯ শ’ আসনের বিপরীতে ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৯১ জন শিক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় আবেদনের এই সংখ্যা বেড়েছে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের বিভিন্ন জেলা থেকে এসে ভর্তিচ্ছুরা ভিড় জমাচ্ছে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে।

শনিবার ক্যাম্পাসে দেখা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত তৈরি করা হয়েছে প্রায় দেড় শতাধিক তথ্য সহায়তা কেন্দ্র (টেন্ট)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ সমিতি, ছাত্র সংগঠন ও বিভাগের এসব তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

ভর্তি পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও আবু হাসান।

Reneta

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত। আশা করছি কোন ধরণের সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

আবু হাসান আরও জানান, ইতিমধ্যে ভর্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে (ju-admission.org) ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হবে।

এ বছর ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আর ‘এ’ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষায় এ বছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ‘এফ’ ইউনিট অর্থাৎ আইন অনুষদে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৫৮৪ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ju-admission.org থেকে জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT