চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন শ্রমিকদের জীবন-জীবিকার কথাও ভাবতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৮ অপরাহ্ণ ০২, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস ঠেকাতে সারাদেশে লকডাউন বা বিধিনিষেধের ধাক্কায় প্রায় ১ মাস ধরে গণপরিহণ বন্ধ রয়েছে। অস্বীকার করার উপায় নেই, এতে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এই দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের বক্তব্য, করোনাভাইরাসের মধ্যে সব কিছু চালু থাকলেও শুধু গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তাতে ৫০ ভাগ শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে অন্যসব সেক্টরের মতো গণপরিবহন চালুর সুযোগ চেয়েছেন শ্রমিকরা।

আমরা জানি, এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছেন, ‘জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে এবং ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। যদিও এ জন্য মালিক-শ্রমিকদেরকে আন্দোলন, বিক্ষোভে না গিয়ে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

এটা ঠিক গত মাসে করোনাভাইরাসের যে ভয়াবহ পরিস্থিতি ছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত কয়েকদিন আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর হার দুটোই কমছে। আর এটা হয়েছেও লকডাউন বা বিধিনিষেধের কারণেই। কিন্তু তা আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ভারতে নিয়ন্ত্রণহীন করোনাভাইরাস থেকে আমরা শিক্ষা নিতে পারি।

আবার এটাও আমাদেরকে মানতে হবে; জীবনের পাশাপাশি জীবিকাও বড় বিষয়। কেননা জীবকা না থাকলে জীবনও দুর্বিষহ হয়ে উঠে। তাই সতর্কতার সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যে পরিস্থিতিতে দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইটসহ শিল্প-কারখানা খুলে দিতে হয়েছে; ঠিক তেমন পরিস্থিতির মুখোমুখি আজ পরিবহন শ্রমিকরা।

পরিবহন সেক্টরের সার্বিক অব্যবস্থাপনার কারণে আজ তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অথচ এই শ্রমিকরাই গাড়ি চালু থাকলে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা দেন জেলায় জেলায়। সেই টাকা শেষ পর্যন্ত কোথায় যায়? সেই খবরও তারা জানে না। শুধু জানে, তাদের বিপদে কোনো নেতাকে পাশে পান না তারা।

Reneta

আমরা মনে করি, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার শর্তে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালু করা যেতে পারে। এতে লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের দুর্বিষহ দিনগুলো কিছুটা হলেও স্বস্তির হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসগণপরিবহনপরিবহন শ্রমিকলকডাউনশ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মামুনুল হকের ৩ মামলায় রিমান্ডের শুনানি ৯ মে

পরবর্তী

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা ১০ লাখ উপকারভোগীর কাছে পৌঁছাবে বিকাশের মাধ্যমে

পরবর্তী

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা ১০ লাখ উপকারভোগীর কাছে পৌঁছাবে বিকাশের মাধ্যমে

নিরবচ্ছিন্ন ফাইভজি রুপান্তর করছে জেডইটি সুপারডিএসএস

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT