চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর থিম সংয়ে চিরকুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

সমুদ্র তীর। মেঘ লাগোয়া পাহাড়।  ছবির মত সাজানো সর্ষে মাখানো গ্রাম। শিশির মাখানো সর্ষে ফুলে রোদ্দুরের ঝিকিমিকি। বয়ে যায় নদী। সেই নদীতে নৌকার আভাস। দূরে হেঁটে চলে কিছু মানুষ। গ্রামের পথ ধরে। বেজে ওঠে সুর। মন রাঙ্গানিয়া। শুরু হয় গীত। গাছে ঘেরা জায়গা। মাইক্রোফোন, ড্রাম, কিবোর্ড আর সাউন্ডবক্স। ধোঁয়াশা ছেড়ে সামনে এগিয়ে আসে গানের দল।

‘এদেশ তোমার আমার/ অপার ভালোবাসার/ আমরা গড়ি দেশ/ রোদ্দুর অশেষ। মন সুন্দর যার/সেই রাখে দেশ পরিস্কার ’ কথায় সুরে এবং কণ্ঠে মূর্ত হয় চিরকুট।

ব্যক্তিগত ও কমিউনিটি পর্যায়ে দেশের সর্বস্তরে পরিচ্ছনতার প্রসারে ফেব্রুয়ারীতে শুরু হয় পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন। যা পরিচিত ‘ডেটল চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ নামে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে এবার তারা নিজেদের ফেসবুক পেইজে আপলোড করেছেন একটি থিম সং। ১৯ ডিসেম্বর রাতে প্রকাশ পাওয়া গানটির ভিডিও ইতিমধ্যে দেখা হয়েছে প্রায় ৬ লক্ষবার। যে থিম সংটির প্রতিটি লাইনে আছে সর্ববস্তরের মানুষের  প্রতি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান।

Banglabid

এ বিষয়ে রেকিট বেনকিজারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা। যা মূলত কারো একার পক্ষে সম্ভব না। আর এ কারণেই সম্মলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এমন কাজ তারুণ্যের শক্তি ছাড়া সম্ভব নয়। আর সবাইকে এক প্লাটফর্মে নিয়ে আসতে আমরা গানের বিকল্প কিছু নেই বলেই ভেবেছি, কারণ গানের একটা আলদা শক্তি আছে। আমরা মনে করি, তারুণ্যকে একমাত্র গানই পারে এক ছাতার নীচে নিয়ে আসতে, সবাইকে যুথবদ্ধ করতে। আর তারুণ্যকে প্রতিনিধিত্ব করে এবং দেশকে নিয়ে ভাবে এমন ভাবতে গিয়ে প্রথমে চিরকুটের নাম আমাদের মনে হয়েছে। তারা গানটিও করেছে চমৎকার। যার ফল ভিউয়ার্স এবং লাইকে বোঝা যাচ্ছে। আর এই গানটির প্রতিটি লাইনে আছে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার আহ্বান। আমরা বিশ্বাস করি, তারুণ্যকে এই গান উদ্বুদ্ধ করবেই।’

চিরকুট ব্যান্ড-এর সুমি বলেন, ‘প্রিয় মাতৃভূমিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহবানে গান গাইতে পেরে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত আমরা। আশা করছি, গান শুনে সবাই দেশ পরিস্কার রাখতে উদ্বুদ্ধ হবে এবং গানটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।’

বিস্তারিত জানতে: https://www.facebook.com/PorichchonnoBangladesh/

Reneta

পরিচ্ছন্ন বাংলাদেশের থিম সংয়ে চিরকুট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT