চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’ ইসলাম বিরোধী ছবি নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

সিয়াম-পূজা জুটির প্রথম ছবি ‘পোড়ামন ২’ ছবির পোস্টার প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে ভূয়সী প্রশংসা পেলেও কেউকেউ ‘পোড়ামন ২’ এর পোস্টার নিয়ে সমালোচনায় মেতে ওঠেন। সমালোচকরা ‘পোড়ামন ২’ ছবির পোস্টার নারীদের বোরখা পরে থাকার দৃশ্যটি বাঁকা চোখে দেখেন। তারা মনে করছেন, এই ছবিতে ইসলাম ধর্মী ও মুসলিম নারীদের ছোট করা হতে পারে! আবার কেউ কেউ বলেছেন, ‘পোড়ামন ২’ ছবির পোস্টার নাকি নকল!

এসব বির্তকের সোজাসুজি উত্তর দিয়েছেন ‘পোড়ামন ২’ ছবির প্রযোজক আবদুল আজিজ। শনিবার রাতে জাজ মাল্টিমমিডিয়ার ফ্যান পেইজে এসে আবদুল আজিজ বলেন, এই ছবির পরিচালক রায়হান রাফি কোরআনের হাফেজ। সুতরাং তার চেয়ে বড় ধার্মিক কেউ হতে পারে না। জাজ কর্ণধার বলেন, সে (রায়হান রাফি) ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে। কোরআন শরীফের প্রতিটি আয়াত সে বাংলায় বোঝে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সুতরাং তাকে দিয়ে আপনারা ইসলাম বিরোধী কিছু আশা করবেন না।

পোস্টারে বোরকা প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, পোস্টারে যে ধরনের বোরকা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মেয়েরা ওভাবেই পরে। সৌদিআরব, ইউরোপের মেয়েরা আবার অন্যভাবে বোরকা পরে। এই পোস্টারে বাঙালি মেয়েদের চার হাজার বছরের পুরনো কালচার তুলে ধরা হয়েছে। আমি নিজেই হজ্জ করেছি, নামাজ পড়ি। তাই এখানে বোরকা দিয়ে ধর্মকে ছোট করা হয়নি। এই পোস্টের রোরকা গল্পের সাথে সম্পৃক্ত, কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত নয়। গ্রাম বাংলার কালচারের সাথে জড়িত এই বোরকা। আর ‘পোড়ামন ২’ ফোক গল্পের ছবি। পুরোটাই রোমান্টিক-ট্রাজেডি গল্পের ছবি।।

মেহেরপুর জেলায় ‘পোড়ামন ২’ ছবির গানের শুটিং লোকেশন থেকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলছিলেন আব্দুল আজিজ। তখন তার পাশেই ছিলেন পরিচালক রায়হান রাফি, সিয়াম, পূজাসহ অনেকে। এসময় ‘পোড়ামন ২’ এর পরিচালক রাফি বলেন, আমি এটা নিয়ে এখন কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ছবিটি মুক্তি পেলে দেখেন, তারপর সব সন্দেহ দূর হবে। ছবির কাহিনীর ঠিক শেষ মূহুর্তে সব উত্তর পাওয়া যাবে। নতুন নির্মাতা হিসেবে সিনেমা বানাতে এসেছি। শুধু আমি নই, আমার মত যারাই নতুন তাদেরকে শুধু একটু সাপোর্ট করবেন। দেখেন আমরা আপনাদের জন্য অবশ্যই ভাল কাজ উপহার দিতে সক্ষম হব।

ওই ফেসবুক লাইভে এসে সিয়াম বলেন, ‘পোড়ামন ২’ ছবির পুরো টিম কতটা ডেডিকেটেড হয়ে কাজ করেছি সেটা বলে বোঝাতে পারবো না। উদ্দেশ্য, দর্শকদের ভালো লাগার জন্য একটা ভালো ছবি তৈরি করা। প্রযোজক আজিজ ভাই এতো বাজেট ব্যয় করে আমাদের মতো ইয়াংদের হাতে সবটাই ছেড়ে দিয়েছেন। সিয়াম বলেন, আমরা তার বিশ্বাসের মর্যাদা রাখতে আপ্রাণ চেষ্টা করছি। সেরা কাজটা ডেলিভারি দিচ্ছি। এর জন্য দর্শক আপনার থেকে একটু সাপোর্ট চাচ্ছি, অন্যকিছু না। কিন্তু একটা শ্রেণির মানুষ এই কাজটা নকল বলছে।

আপনি কাকে নকল বলছেন? আপনার দেশের মানুষ এত কষ্ট করে একটি কাজ করছে, যে কাজের জন্য ২০০ পরিবার ঠিকমত খেতে পারছে, সেই কাজটাকে আটকে দিতে চাচ্ছেন! তাহলে কাজটা তো সামনে আগাবে না, নতুন ভালো কাজও আসবেনা। প্লিজ আপনারা ইতিবাচক মানসিকতা প্রকাশ করুন, আমাদের সাপোর্ট করুন।

Reneta

সিয়াম আরো বলেন, আমাদের কাজে ঘাটতি থাকতেই পারে! আপনারা দেখুন আমরা সেই ঘাটতি পূরণের চেষ্টা করছি কিনা। একটা গালির চেয়ে একটা তালি কিন্তু আমাদের অনেক উৎসাহ দিতে পারে। আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ ভালো কাজ উপহার দেব। সবার মন্তব্য শুনবো তবে অবশ্যই ছবিটি আগে দেখুন, তারপর মন্তব্য করুন। ভালো খারাপ সব মন্তব্য মেনে নেব।

সিয়ামের কথা শেষ হতেই প্রযোজক আবদুল আজিজ ‘পোড়ামন ২’ ছবিতে সিয়ামের ত্যাগের প্রশংসা করেন। বলেন, ‘পোড়ামন ২’ ছবিতে কাজের আগে সিয়াম অনেক স্বাস্থ্যবান ছিলো। এই ছবির জন্য সে ২৫ পাউন্ড ওজন কমিয়েছে। দিনরাত এককরে চরিত্রে মনোযোগী হয়ে কাজ করেছে।

সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়ালে নির্মিত হচ্ছে ‘পোড়ামন ২’। গত সেপ্টেম্বরে ‘পোড়ামন ২’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। বর্তমানে এর গানের শুটিং চলছে মেহেরপুর জেলায়। ছবিটি থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী পহেলা বৈশাখ (এপ্রিল মাস) উপলক্ষে পোড়ামন ২ সারাদেশে মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজপোড়ামনপোড়ামন-২পোস্টারসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT