চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনামন্ত্রীর আশা, এ বছরই স্বাভাবিক হবে জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা সংকট কাটিয়ে এ বছরের মধ্যেই জীবন-যাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড আগের অবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তার মতে, পরিকল্পনা মাফিক ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে পারলে এবং দৈনিক মৃতের সংখ্যা ৫০ এর নিচে নামলে সব কিছু খুলে দেয়া যাবে।

শনিবার অর্থনীতির হালনাগাদ চিত্র এবং ভবিষ্যৎ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

Banglabid

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো ফরাসউদ্দিন বলেন, ক্ষমতার কাছাকাছি থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বেসরকারি খাত সবাইকে সোল সার্চিং করা দরকার। বঙ্গবন্ধু এমন বেসরকারি খাত চেয়েছিলেন কি না সেই প্রশ্ন করেন তিনি।

মূল প্রবন্ধে চেম্বার সভাপতি রিজওয়ান মাহবুব করোনাকালে জীবন-জীবিকা বাঁচাতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।

সভায় স্বাধীনতার ৫০ বছরে এসেও নির্ভরযোগ্য এবং সমন্বিত তথ্য-উপাত্ত না থাকার সমালোচনা করেন অর্থনীতিবিদরা।

Reneta

ড. মো. ফরাসউদ্দিন বলেন, ১ বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে ১১ হাজার ৬শ জন। ব্যাংকের মোট আমানতের ৪৭ শতাংশের মালিক ৪৩ হাজার হিসাবধারী।

২০১৬ সালের হিসাবে আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলার অর্থাৎ ৪ লাখ টাকার ওপরে। অথচ করদাতা মাত্র ২৫ লাখ। এই বেসরকারি খাত কতোটা দায়িত্বশীল প্রশ্ন করেন সাবেক এই গভর্নর।

তারপরও বেসরকারি খাতকে সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হবে বলে আশ্বস্ত করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় ৬ মাস পর পর অর্থনীতির সাম্প্রতিক তথ্য-উপাত্ত তুলে ধরার এই কাজটি ঢাকা চেম্বার চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাটিকাডিসিসিআইপরিকল্পনা মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT