চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে প্রতারণার বিষয়ে সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
পররাষ্ট্র মন্ত্রণালয়-বাংলাদেশ-কাশ্মীর

সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রচারিত প্রতারণামূলক ও বানোয়াট ভিডিওর ব্যাপারে সতর্ক করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অতিসম্প্রতি ফেসবুকে প্রচারিত একটি প্রতারণামূলক ভিডিওতে দেখানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের পরিচয়ধারী এক দম্পতি বাংলাদেশে সফর করে কিছু বাংলাদেশীকে যুক্তরাষ্ট্রের ভিসা দিয়ে সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এই ভিডিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণরূপে অবৈধ ও অনভিপ্রেত। এছাড়াও এই ভিডিওর স্ক্রল মেসেজে প্রচারিত কিছু ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা যোগাযোগের জন্য শেয়ার করা হয়েছে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে দাবি করা হয়েছে যা সঠিক নয়।

প্রচারিত ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানায় যোগাযোগকারীদের কাছে অর্থ দাবি করা হয়েছে বলে বিভিন্ন ব্যক্তির কাছে থেকে অভিযোগ পাওয়া গেছে।

এই ধরণের কোন উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন অনুমোদন বা সংশ্লিষ্টতা নেই বলে সকলকে অবহিত করা হচ্ছে।

এমতাবস্থায় এই প্রতারণাপূর্ণ, মিথ্যা ও বানোয়াট প্রচারণার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এধরনের ভ্রান্ত প্রচারণায় প্রতারিত না হওয়ার ব্যাপারে সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে এবং কোনরকম প্রতারণার শিকার হলে তা সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়ফেসবুকে প্রতারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT