চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়া: বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিকের আত্মহত্যা

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৫:০৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় আত্মহত্যা করেছেন কথিত প্রেমিক ইনাম আলী। বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার তিল্লির চর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়: সৌদি প্রবাসী নজরুল ইসলামের ২৩ বছর বয়সী স্ত্রী মর্জিনার সাথে প্রতিবেশি ১৭ বছর বয়সী ইনাম আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে মর্জিনা বেগম বুধবার সকালে বিয়ের দাবীতে ইনামের বাড়িতে এসে ওঠে, এবং তাকে বিয়ে না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দেয়। প্রতিবেশি ও উভয় পরিবারের স্বজনরা এসময় বাড়িতে ফিরিয়ে নিতে ব্যর্থ হয় মর্জিনাকে। সেসময় নিজের দাবিতে অনড় থাকে মর্জিনা।

‘মর্জিনাকে বাড়িতে দেখার পরই বাড়ি থেকে পালিয়ে যায় ইনাম। মধ্যরাতে বাড়িতে ফিরলে পরিবারের স্বজনরা তাকে বকা দিয়ে আটকে রাখে তার চাচা তারা মিয়ার ঘরে। এসময় বাইরে থেকে দরজা শিকল দিয়ে আটকে রাখে ইনামের মা। সকাল সাড়ে সাতটার দিকে ঘরের দরজা খুলে ইনামের খোঁজ নিতে গেলে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ইনামের লাশ দেখতে পায় তার পরিবার।’

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়: প্রায় ১ বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। উভয় পরিবার এ বিষয়ে কিছুটা জানলেও তেমন গুরুত্ব দেননি তারা। পুলিশ আরও জানায়, মৃত হজরত আলীর ছেলে ইনাম আলী গত  বছর এসএসি পরীক্ষায় অকৃতকার্য হয়। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়।

অপরদিকে প্রায় তিন বছর অাগে সৌদি প্রবাসী নজরুল ইসলামের সাথে বিয়ে হয় মর্জিনার। তাদের কোন সন্তান নেই।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীনুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্জিনাসহ আরও পাঁচজন পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে দণ্ডবিধির ৩০৬ ধারায় সাটুরিয়া থানায় একটি মামলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনআত্মহত্যাপরকীয়াপ্রেমিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT