চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পপির ভালো লাগা

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:২৮ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৫
বিনোদন
A A

পপি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। প্রথমে মডেলিং দিয়ে শুরু করলেও ১৯৯৭ সালে মনতাজুর আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় হাজির হন তিনি।

এরপর কারাগার, বিদ্রোহ চারিদিকে, প্রেম করেছি বেশ করেছি, গঙ্গাযাত্রা, বিদ্রোহী পদ্মা, রানী কুঠির বাকি ইতিহাস এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা।

ফেরদৌস, রিয়াজ, মান্না’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করলেও শাকিল-পপি জুটি  আলোড়ন তুলেছিলো সেসময়।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো সুপারহিট এই নায়িকার। বললেন অনেক না বলা কথা। কথা হলো তার চলচ্চিত্রের সেরা রোমান্টিক দৃশ্য, সেরা লোকেশন আর সেরা রোমান্টিক গান নিয়ে।

সেরা রোমান্টিক দৃশ্য: ২০০৬ সালে মুক্তি পাওয়া সামিয়া জামানের সিনেমা ‘রানী কুঠির বাকী ইতিহাস’। ফেরদৌস-পপি অভিনীত এই ছবির সুপারহিট গান ‘আমার মাঝে নেই এখন আমি’। গানটির ছোট ছোট দৃশ্যগুলো তার সবচেয়ে বেশি পছন্দের। ছোট একটা গ্রামের মধ্যে ফেরদৌসের সঙ্গে বালুর মধ্যে শুয়ে থাকা, নৌকায় এক অন্যকে ধরে রাখা, বসে গল্প করা এমন ছোট ছোট দৃশ্যগুলো তার কাছে সেরা রোমান্টিক দৃশ্য।

নিজের ছবির রোমান্টিক দৃশ্যের পাশাপাশি অন্য ছবির রোমান্টিক দৃশ্যও পপি’র তালিকায় রয়েছে। বলিউডের কিং খান শাহরুখ খানের খুব ভক্ত তিনি। তার সব ছবির রোমান্টিক দৃশ্যই তার পছন্দের। তবে সারা জাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শেষ মুহুর্তের ট্রেনের দৃশ্যটি মন ছুঁয়ে গেছে তার।

Reneta

পপির দেখা সেরা লোকেশন: তিনবারের জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হওয়া পপি শতাধিক ছবিতে অভিনয় করতে গিয়ে বহু লোকেশনে শুটিং করেছেন। দেশের চেয়ে বাইরের লোকশনে শুটিং করতে তারে বেশি ভালো লাগে। থাইল্যান্ড, সিঙ্গাপুরের লোকেশন। এছাড়াও দেশের মধ্যে রাঙ্গামাটি তার সবচে বেশি পছন্দের।

পপির পছন্দের সেরা চলচ্চিত্রের গান: ‘আমার জন্য তোমারে, তোমার জন্য আমারে’, ‘তোমার বুকের ভেতরে আমার সুখের বসবাস’ ‘তুমি আমি প্রেমের পাগল’, ‘স্বপ্ন তুমি সত্যি তুমি’,‘জন্মটা একবার মৃত্যুটা একবার, ‘আকাশেতে লক্ষ তারা’ এর মতো সুপারহিট গানের ভান্ডার রয়েছে এই নায়িকার।

নিজের হিট গানের তালিকা এতো বেশি যে অনেকটা ভেবেই তিনি জানালেন সিনেমা ‘বিদ্রোহী পদ্মার’ গানগুলো সবচেয়ে পছন্দের। এছাড়া বিদ্রোহ চারিদিকে রিয়াজের সঙ্গে ‘জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবেনা জীবনে’ এবং রানী কুঠির বাকী ইতিহাস’র ‘আমার মাঝে নেই এখন আমি’ এই গানগুলো এখনো আনন্দ দেয় একসময়ের সারাজাগানো নায়িকা পপি’র।

নিজ চলচ্চিত্র গানের পাশাপাশি কেয়ামত থেকে কেয়ামত ছবির ‘ও আমার বন্ধুগো চিরসাথী পথচলা’ এবং কাজল শাহরুখের ‘সাজনা কেহে মেরা পেহেলা পেহলা পেয়ার হে’র’ মতো গানগুলো অনেক বেশি মুগ্ধ করে পপিকে।

পপির সব ভক্তদের জন্য তার একটি পছন্দের গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকাপপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT