পনের হাজার নগরবাসীকে নিয়ে ঝাড়ু হাতে প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে বিশ্ব রেকর্ড গড়লো ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন সমাবেশের বিশ্ব রেকর্ডের পর মেয়র সাঈদ খোকন বললেন, আগামী প্রজন্মকে পরিচ্ছন্ন ঢাকা তুলে দিতে এ রেকর্ড বছরজুড়ে নগরবাসীকে উদ্বুদ্ধ করবে।
এ এক অন্যরকম সকাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, নেতা-কর্মী, শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ, সবাই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার রেকর্ড উৎসবে।
‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মনে করেন, প্রতীকী এ আয়োজন নতুন বার্তা দেবে।
চৈত্রের শেষ দিন প্রখর রোদ উপেক্ষা করে ঝাড়ু হাতে মূল মঞ্চে রেকর্ড গড়ার পরিচ্ছন্ন কর্মসূচির নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তার সঙ্গে ছিলেন তারকারা।
পনেরো হাজার মানুষের ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচির নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত দক্ষিণ নগরপিতাসহ সবাই।
নতুন রেকর্ডকে জাতির পিতার প্রতি উৎসর্গ করে বছরজুড়ে প্রিয় নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়ারা।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








