চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মাবতী’র পক্ষে বলায় তোপের মুখে জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
জাভেদ আখতার

জাভেদ আখতার

রাজপুতদের অপমান করেছেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও কবি জাভেদ আখতার! এমনটাই দাবি করে ভারতের করণি সেনা দল এরই মধ্যে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধনদানের জন্য পুলিশের কাছে একটি অভিযোগ পত্র দায়ের করেছে।

সম্প্রতি লক্ষ্ণৌতে একটি টেলিভিশন চ্যানেলের কাছে সাক্ষাৎকার প্রদান কালে সঞ্জয় লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত ‘পদ্মাবতী’কে সমর্থন করে বক্তব্য দেন জাভেদ আখতার। তিনি রাজপুতদের কাছে প্রশ্ন রাখেন কেন তারা ২০০ বছর ব্রিটিশদের সেবা করে গেছেন, কেন কখনও ব্রিটিশবিরোধী আন্দোলনে তাদের দেখা যায় নি।

জাভেদের এই মন্তব্য রাজপুতদের ইতিহাসকে অপমান করার সামিল বলে করণি সেনা দলের  মহিপাল সিং মাকরানা ঘোষণা দিয়েছেন, রাজস্থানে জাভেদ আখতারকে আর ঢুকতে দেয়া হবে না। জাভেদ আখতারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয় ইচ্ছাকৃতভাবে তিনি রাজপুতদের ছোট করার চেষ্টা করেছেন। এ কারণে আদালতের কাছে জাভেদ আখতারের শাস্তিও দাবি করছেন করণি সেনার সদস্যরা।

গত সপ্তাহে মহিপাল সিং মাকরানা ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা পাড়ুকোনের নাক কেটে দেবার হুমকি দেন। রাজপুতদের উগ্রপন্থী কিছু সংগঠন ‘পদ্মাবতী’ মুক্তি পেলে যুদ্ধ ঘোষণার হুমকিও দিয়ে আসছে অনেক দিন ধরেই। ১৩ শতকের বিখ্যাত রাণী পদ্মাবতীকে নিয়ে নির্মিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রে আলাউদ্দিন খিলজির (রণবীর সিং) সাথে পদ্মাবতীর (দীপিকা পাড়ুকোন) ঘনিষ্ঠ দৃশ্যের গুজব ছড়ানোর পর থেকেই রাজপুতরা এই চলচ্চিত্রের বিরুদ্ধাচরণ শুরু করে।

১ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে এরই মধ্যে পিছিয়ে দেয়া হয়েছে ‘পদ্মাবতী’র মুক্তির তারিখ। সব মিলে যে পরিস্থিতি তাতে শেষমেশ আলোর মুখ দেখবে তো রাণী পদ্মাবতী সেটাই এখন চিন্তার বিষয়। (এনডিটিভি)

Jui  Banner Campaign
ট্যাগ: জাভেদ আখতারপদ্মাবতী
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT