চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথশিশুদের সঙ্গে অপুর জন্মদিন পালন করলেন ভক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
বিনোদন
A A

করোনার সংক্রমণের মধ্যেই ক’দিন আগে মা হারিয়েছেন অপু বিশ্বাস। সবমিলিয়ে মন ভালো নেই জনপ্রিয় এ নায়িকার। তাই আজকের জন্মদিনের এ বিশেষ দিনটিতে কোনো আয়োজন রাখেননি অপু বিশ্বাস।

তবে অপুর ভক্তরা অন্যরকমভাবে তার জন্মদিনটি বিশেষভাবে পালন করলেন। রোববার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে স্থানীয় পথশিশুদের খাবার, নতুন পোশাক ও মাস্ক বিতরণ করেন তার ভক্তরা।

দেশের ভক্তদের পাশাপাশি অপু জন্মদিনের এ আয়োজনে সহায়তা করেন প্রবাসী কয়েকজন ভক্ত। স্বশরীরে ভক্তদের সঙ্গে উপস্থিত না থাকলেও ভিডিও কলে সেই আনন্দ কিছুটা ভাগাভাগি করেন অপু বিশ্বাস। এমন উদ্যোগের জন্য অপু মুগ্ধতা প্রকাশ করেন। ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অপুর জন্মদিনে এমন আয়োজন করে ‘টিম অপু বিশ্বাস’ নামে ভক্তদের একটি গ্রুপ। সদস্যরা হলেন- এমডি জামসেদ, আল আমিন আহমেদ, আরিয়ান হব্বি, ফারদিন চৌধুরী, এমডি রিয়াজ, এমডি সামির, অলিউর রহমান, এসএ আকাশ, জেডি জাহিদ, তাসনিম অপু, সন্ধ্যা ইসলাম, কবিতা হোসাইন, জিনিয়া আক্তার, খাদিজা আক্তার, সাইবা তুন নূর, রেবেকা আক্তার, রিয়া আক্তার, নুসরাত নিলা, তনু, মেঘদূত, শ্রিজা মিনতি, কনিকা কলি, রাবেয়া বশরি, বৃষ্টি সরকার, তানহা মনি, তানিয়া রশিদ।

এর আগে এসব ভক্তরা কেক কেটে ঘটা করে অপুর জন্মদিন পালন করেছিলেন। তারা বলেন, প্রিয় নায়িকার আজকের এই স্পেশাল দিনটি আমরা যারা তার ভক্তরা টিম অপু বিশ্বাস একত্রিত হয়ে সবসময় উদযাপন করার চেষ্টা করি। এবারও সেটাই করার আপ্রাণ চেষ্টা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটা করা সম্ভব হয়নি!

Reneta

কয়েকদিন হলো অপু বিশ্বাসের মা মারা গেছেন, তাতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা উনার মনের অবস্থা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি! তাই এবার আমরা জন্মদিনের সকল আয়োজন বন্ধ করে দিয়ে দেশের কিছু সংখ্যক গরীব দুঃখী অসহায় মানুষকে সাথে নিয়ে কেক কেটে পাশাপাশি টিম অপু বিশ্বাসের পক্ষ থেকে তাদের মাঝে খাবার নতুন জামা-কাপড় তুলে দিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT