চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম বেদনায় মন গুলজার সুর-সঙ্গীত-গীতিকবিতায়

হাসান আহমেদহাসান আহমেদ
১:৪৬ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
বিনোদন
A A

গুলজার পাঁচ বছরের বড় ছিলেন। কিন্তু বন্ধুত্বের বাঁধা হয়ে দাড়ায়নি বয়সের ব্যবধান। বরং ভারতীয় সিনেমা সঙ্গীতের সুর-শব্দের অসাধারণ যুগলবন্দীর অন্যতম গুলজার আজ ২৪ বছর পর আত্মার একটি অংশ বিয়োগের মতই কাতর থাকেন। বিমল রায়ের সহকারী যখন তিনি তখন পঞ্চম তার বাবার সঙ্গে সংযুক্ত। বাবাও যেন তেন কেউ নন! বড় কর্তা। শচীন দেব বর্মণ। বড় কর্তার পরিচয় হল যখন তখন এও বুঝতে বাকী নেই কে এই পঞ্চম। রাহুল দেব বর্মণ।

দুই তৎকালীন তরুন শপথ নিয়েছিল। গুলজার যদি পরিচালক হন তবে রাহুল দেব বর্মণ ওরফে পঞ্চম সুরকার-সঙ্গীত পরিচালক হবেন। বেশি দেরী হয়নি। ‘পরিচয়’ সিনেমাতে জুটিবদ্ধ হন দুইজন। তারপর পুরোটা ইতিহাস। সলিল চৌধুরীর মতে, সবসময়ের সৃজনশীল এবং নিরীক্ষাধর্মী রাহুল দেব বর্মণ। সবসময়ের সেরা সঙ্গীত পরিচালক।’ ভুল কিছু কি বলেছিলেন?

বাবার সঙ্গে আগে থেকেই সিনেমার সঙ্গীত পরিচালনা করেন পঞ্চম। যদিও তা কোনদিন বলেননি। ধারণা করা হয়, গুরু দত্তের ‘পিয়াসা’ সিনেমার ‘সর যে তেরা চক্রায়ে’ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা রাহুল দেব বর্মণেরই ছিল। কিন্তু নিজেকে একক ভাবে চেনাতে ১৯৬৬ এর ‘তেসরা মঞ্জিল’ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। পশ্চিমা এবং রেট্রো সঙ্গীতকে ভারতীয় ক্লাসিকের সঙ্গে সমন্বয় সে সময়ের তুলনা বিদ্রোহী ছিল। এরপর ১৯৭০ থেকে ৮০ গুলজার-পঞ্চম জুটি ভারতীয় সিনেমা সঙ্গীতের অনবদ্য জুটি হিসেবে চিরকালের পাতায় ঠাই নিয়েছে।

কোন এক সাক্ষাৎকারে গুলজার বলেছিলেন, আমাদের কাজের ধরণ ছিল একদম আলাদা। লং ড্রাইভে ড্রাইভিং হুইলে টোকা দিতে দিতে সুর করে ফেলত। তার কাছের মানুষরাও জানতেন, কাপ-পিরিচ অথবা বোতল বাজিয়ে সুর করার সহজাত বিষয়টি।

আজ রাহুল দেব বর্মণের ৭৯তম জন্মবার্ষিকী। তার গান বাজছে রেডিও-টেলিভিশন বা অনলাইনে। কিন্তু আজও গুলজার খুঁজে বেড়ান তার তার অকৃত্রিম বন্ধু আর সঙ্গীত সহচরকে। এ শূণ্যতা আর পূরণ হবেনা কখনো! এমন শূণ্যতা কি পূরণ হয়।

Reneta

গুলজার-রাহুল দেব বর্মণ জুটির ৫ সৃষ্টি

আঁধি (১৯৭৫)

পরিচয় (১৯৭২)

https://youtu.be/TJP-A-Tb2cI

ঘর (১৯৭৮)

https://youtu.be/MqCzyGLxQeQ

মাসুম (১৯৮৩)

ইজাজত (১৯৮৮)

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলজাররাহুল দেব বর্মণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT