চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম বছরে লাইকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের বিনোদন ও শিক্ষার মাধ্যমে বিকশিত করার লক্ষ্য নিয়ে পঞ্চম বছরের পা দিয়েছে জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপ লাইকি।

বিশ্বজুড়ে, বিশেষ করে, তরুণদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয় এ ভার্চুয়াল প্ল্যাটফর্ম গত ২৬ জুলাই বিশ্বব্যাপী যাত্রা শুরু করার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

বর্তমানে লাইকি বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি সদস্যের একটি পরিবার। বাংলাদেশে এ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০১৯ এর জুলাইয়ে। প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের মেধা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে সৃজনশীল নেটিজেনরা লাইকি’কে তাদের সবচেয়ে পছন্দের অ্যাপ হিসেবে গ্রহণ করেছে।

ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা প্রকাশে উৎসাহ দেয়ার পাশাপাশি লাইকি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি ও শিক্ষার মাধ্যমে বিনোদন ও শিক্ষামূলক বিষয়ে বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করেছে।

উদাহরণস্বরূপ, ব্যবহারকারীদেরকে দেশের প্রতি ভালোবাসা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্দীপ্ত করতে অ্যাপটি ২০২০ সালের ডিসেম্বরে বিজয় দিবসের ক্যাম্পেইন আয়োজন করে, যেখানে ৩৭ মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করে এবং ২০২১ এর মার্চে স্বাধীনতা দিবসের ক্যাম্পেইনে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করে।

প্ল্যাটফর্মে মেধাবী সৃজনশীল ব্যবহারকারীদের চিহ্নিত করতে ব্র্যান্ডটি “লাইকি ট্যালেন্টস” শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করে, যেখানে প্রায় ৯৪৯ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছে। বাংলাদেশে লাইকি’র শিক্ষামূলক #স্টেপস২লার্ন ক্যাম্পেইনে এ পর্যন্ত ৪.৫ মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছ; এটি অসংখ্য ব্যবহারকারীকে একসাথে শেখার জন্য উদ্বুদ্ধ করেছে।

Reneta

নুসান তাসিম ও মারজিয়া মিমির মতো লাইকির ইনফ্লুয়েন্সাররা “সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০”- এ সেরা ভিডিও কনটেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তাদের সাফল্য অন্যান্য তরুণ ব্যবহারকারীদেরকে মনোমুগ্ধকর সৃজনশীল কনটেন্ট তৈরির জন্য ব্রেইনস্টোর্মিং -এ অনুপ্রাণিত করেছে। তরুণ মেধাবীদের সবার সামনে নিয়ে আসার পাশাপাশি, লাইকি সব ধরনের ভার্চ্যুয়াল অসদাচরণের বিরুদ্ধে কঠোর ও অনমনীয়।

অনুপযুক্ত ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে লাইকির জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, যা সকল কনটেন্ট নির্মাতাদের জন্য একটি নিরাপদ ক্ষেত্র নিশ্চিতে ভূমিকা রাখে।

বাংলাদেশে লাইকি’র হেড অব অপারেশনস জয় বলেন, “বাংলাদেশে লাইকি প্রতিনিয়ত স্থানীয় সংস্কৃতি ও ট্রেন্ড সম্পর্কে শিখছে এবং সে অনুযায়ী নিজেদের উন্নয়ন করার চেষ্টা করছে, যেন আমরা বাংলাদেশি ব্যবহারকারীদের জীবনে আরো বেশি কিছু যোগ করতে পারি। দেশের পছন্দনীয় ইনফোটেইনমেন্ট সল্যুশন হিসেবে থাকতে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি আকর্ষণীয় ক্যাম্পেইন নিয়ে আসবো।”

অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি ডিজিটাল দেশ হিসেবে নিজেকে রূপান্তরিত করার লক্ষ্য এগিয়ে চলছে। লাইকির মূলমন্ত্রও এমন দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। লাইকিও এক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক এবং শিক্ষা বিষয়ক নানা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লাইকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গিয়ে ‘সন্তান জন্ম দিতে’ ভিসা বিষয়ে সতর্ক করল মার্কিন দূতাবাস

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার মিটিংয়ে অনুপস্থিত ইরান

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

এপ্রিল ২৯, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT