চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পচা শামুকে পা কাটল পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

এক দল উড়ন্ত পারফরম্যান্সে টেবিলের শীর্ষে, অন্য দলটি ১৪তে। শীর্ষের সেই পিএসজিকেই মাটিতে নামিয়ে এনেছে পুচকে স্ট্রাসবুর্গ। নেইমার-কাভানিদের মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়ে ২-১ গোলের জয় পেয়েছে স্ট্রাসবুর্গ।

শনিবার পচা শামুকে পা কাটার ম্যাচে উনাই এমেরির দলের সেরা তারকারা ছিলেন অনুজ্জ্বল। একমাত্র গোলটি কাইলিয়ান এমবাপের। এরপরও লিগ ওয়ানের শীর্ষেই থাকল পিএসজি। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট উনাই এমেরির দলের।

স্ট্রাসবুর্গের মাঠে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। ন্যুনো কস্তা হেডে অতিথিদের জালে বল জড়িয়ে দেন।

ম্যাচের ১৮ মিনিটে এমবাপের ব্যাকহিল ঠিকানা খুঁজে না পেলে সমতা ফেনানো হয়নি পিএসজির। ৩৯ মিনিটে নেইমারের বানিয়ে দেয়া বল জালে জড়াতে পারেননি ডি মারিয়া।

সমতা আসে বিরতির তিন মিনিট আগে। নেইমার মাঝ মাঠ থেকে টেনে আনা বল বক্সের কাছে থাকা আদ্রিওঁ রাবিওঁর দিকে ঠেলে দেন। রাবিওঁ বক্সে ঢুকে সেটি পৌঁছে দেন এমবাপের কাছে। আসে সমতার গোল।

পরে হাভিয়ের পাস্তোরের শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ার হতাশা নিয়ে মধ্যবিরতিতে যায় পিএসজি। ফিরে ৬৫ মিনিটে আবারও ধাক্কা খায়। দর্শনীয় এক গোলে স্টেফানে বাহোকেন পিইএসজির জাল খুঁজে নেন এসময়।

Reneta

ম্যাচের ৭৫ মিনিটে ডি মারিয়াকে বসিয়ে বেঞ্চ গরম করা কাভানিকে নামিয়ে দেন এমেরি। ততক্ষণে দেরি হয়ে গেছে। পরে কয়েকটি আক্রমণ গড়েও সমতাসূচক গোলটি আনতে পারেনি নেইমার-কাভানি জুটি। জয় তো সেখানে ড্রয়ের বেশ খানিকটা দূরেই থাকে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিলিগ ওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT