চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
অপরাধ, রাজনীতি
A A
বিএনপি-সংঘর্ষ-মামলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ওপর হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

পল্টন থানায় দায়ের করা এসব মামলায় বুধবার রাত থেকে এ পর্যন্ত ৬৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় জড়িত আরও ৩০ জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। মামলা নম্বর- ২১, ২২ ও ২৩।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন চ্যানেল আই অনলাইনকে এসব নিশ্চিত করেছেন।

পল্টন থানা সূত্র জানায়, মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ দলটির অন্যান্য শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ এ পর্যন্ত ৬৫ জনকে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।বিএনপি-সংঘর্ষ-মামলা

তবে আটক হওয়া বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, মনোনয়ন সংগ্রহের জন্য বিএনপি কার্যালয়ে এলেও তারা সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন না।

Reneta

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন বানচালকারী ছাত্রলীগের হেলমেট বাহিনী নয়া পল্টনে পুলিশের গাড়ি ভাঙ্চুর করেছে ও আগুন দিয়েছে।

তার অভিযোগ, নির্বাচন কমিশনের (ইসি) যোগসাজশে সরকার পুলিশকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।বিএনপি-সংঘর্ষ-মামলা

অন্যদিকে শান্তির কথা বলে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম দলটির বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

বুধবার রাজধানীর নয়া পল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি আচরণবিধি লংঘন করেছে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে শাস্তি দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী সহিসংতাবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নবনির্বাচিত সভাপতি তামিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ৭, ২০২৬

স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে

জুন ৭, ২০২৬

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT