চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নয়া জলঢাকা’ আন্দোলনে হরিজন সম্প্রদায়ও এগিয়ে যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২১, জুন ২০২১
জনপদ, নীলফামারী
A A

এই দেশে হরিজনদের সমঅধিকার প্রতিষ্ঠার লড়াই এ প্রয়োজনে আমরা জীবন বাজি রাখব জানিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন: আপনারা হতাশ হবেন না। আমাদের সম্মিলিত প্রয়াসে আমি বিশ্বাস রাখি যে, নয়া জলঢাকা আন্দোলনে হরিজন সম্প্রদায়ও সামনে এগিয়ে যাবে। জলঢাকার কেউ আপনাদের খোঁজ খবর না রাখলেও আমি এবং আমার ফাউন্ডেশন আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। আপনাদের যে কোন সমস্যায় আপনারা আমাদেরকে পাশে পাবেন।

সোমবার জলঢাকার হরিজন পল্লিতে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হরিজন সম্প্রদায়ের কথা শোনার পর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। আমি এবং আমার ফাউন্ডেশন আপনাদের পাশে রয়েছে এবং জলঢাকার হরিজন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করবো ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন হরিজন সম্প্রদায়ের প্রায় ৭০-৮০ পরিবারের সদস্য। ব্যারিস্টার তুরিন আফরোজের সফর সঙ্গী হয়ে উপস্থিত ছিলেন তার ফাউন্ডেশনের মুল সমন্বয়ক এনামুল হকসহ শতাধিক কর্মী।

এসময় হরিজন সম্প্রদায়ের অন্যতম নেতা শ্রী বিজয় দাস বলেন, আমরা হরিজন হওয়াতে সমাজে এবং রাষ্ট্রে নানাভাবে অধিকার বঞ্চিত। জলঢাকার হরিজন সম্প্রদায় নানাভাবে বৈষম্যের শিকার।

শ্রী শ্যামল দাস বলেন, আমাদের থাকার সুবন্দোবস্ত হয় না। আমাদের বাড়িগুলো এবং বাড়ি যাওয়ার রাস্তা অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়ার উপক্রম হয়। প্রশাসন আমাদেরকে উপেক্ষা করে চলে। কিন্তু আমরাও তো মানুষ। আমাদের কথা কি কেউ ভাববে না?

Reneta

হরিজন সম্প্রদায়ের সদস্য শ্রীমতী মনি দাস বলেন, আমরা প্রশাসনের কাছে আমাদের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ দাবি করলে প্রশাসন আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, আজ এত বছরে জলঢাকার কোন নেতা আমাদের খোঁজ খবর নিতে আসেনি। আজ প্রথমবার ব্যারিস্টার তুরিন আপা আমাদের খবর নিতে আসায় আমরা হরিজন সম্প্রদায়ের লোকজন অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলঢাকাব্যারিস্টার তুরিন আফরোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে হাসানুল হক ইনুর রায়

জুন ৩০, ২০২৬

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT