চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নয়-ছয়’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে ফের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১:২৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বার বার প্রতিশ্রুতি দিয়েও যেসব ব্যাংক ঋণের সুদ ৯ ও আমানতের সুদ ৬ শতাংশ হারে নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি, সেগুলোর শীর্ষ নির্বাহীদের আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ ও আমানতের সুদহার কমিয়ে আনতে পুনরায় নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে সোমবার এ চিঠি পাঠানো হয়।

চিঠির বিষয়ে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইন-কে বলেন: এ রকম কিছু শুনেছি আমরা। তবে আমানতের সুদ হার কমানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। কারণ ঋণের সুদ হার আমরা কালকেই কমাতে পারি। কিন্তু আমানতের সুদ হার না কমলে এটা কিভাবে বাস্তবায়ন করবো। এ বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবো।

তিনি বলেন: ব্যাংকার হিসেবে আমরাও ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার পক্ষে ছিলাম। এখনও আছি। কিন্তু কম সুদে আমানত না পেলে ব্যাংকের পক্ষে সিঙ্গেল ডিজিটে ঋণ বিতরণ করা সম্ভব নয়।

সুদ হার এক অংকে নামিয়ে আনতে সবার সহায়তা কামনা করে মাহবুবুর রহমান বলেন: ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সহায়তা চাই। যারা আমানত রাখেন তাদের যদি মানসিকতায় পরিবর্তন আসে তাহলে, আমানতের সুদহার ৬ শতাংশে নেমে আসবে।

Reneta

দেশের প্রায় সব বেসরকারি ব্যাংকের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে: ‘২০১৮ সালের ২ আগস্ট সাবেক অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ঘোষিত ঋণ বা বিনিয়োগের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ এবং ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদি আমানতের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ বাস্তবায়নের বিষয়ে মতৈক্য হয়েছিল। পরবর্তী সময়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ২০১৮ সালের ৪ ডিসেম্বর এক পত্রের মাধ্যমে বিএবির ঘোষণা অনুযায়ী ঋণ বা বিনিয়োগের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়।

কিন্তু চলতি বছরের জুনের সুদ বা মুনাফার হার বিবরণী পর্যালোচনায় দেখা যায়, আপনাদের (চিঠি প্রাপকের) ব্যাংকের ঋণ বা বিনিয়োগের সুদ এবং ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদি আমানতের সর্বোচ্চ সুদ বা মুনাফার হার যথাক্রমে ৯ ও ৬ শতাংশের বেশি নির্ধারিত রয়েছে, যা কাঙ্ক্ষিত নয়।’

চিঠিতে সুদহার কমানোর তাগিদ দিয়ে বলা হয়, বিএবির ঘোষণা অনুযায়ী ঋণ বা বিনিয়োগ এবং আমানতের সুদ বা মুনাফার হার হ্রাস করার জন্য আপনাদের পুনরায় পরামর্শ দেয়া হচ্ছে।’

এর আগে দেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার ব্যাংকগুলোকে সুদের হার এক অংকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরও সেই নির্দেশ মানেনি এবিবি। এমনকি এ জন্য সরকারের কাছ থেকে নানা সুবিধা নিয়েও শেষ পর্যন্ত কথা রাখেনি ব্যাংক মালিকদের এ সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকসুদসুদহার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT