চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলের পথেই ভালোবাসায় সিক্ত মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট মিশন শেষ করে নির্বাচনের মাঠে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় বসেই করেছেন নির্বাচনি প্রচারণার শুরুটা। শনিবার রওনা হয়েছেন নিজের নির্বাচনী এলাকা নড়াইল অভিমুখে। পথেই মানুষের ভালোবাসায় সিক্ত হন টাইগারদের ওয়ানডে অধিনায়ক, আওয়ামী লীগের টিকিটে লড়াইল-২ আসনে প্রার্থী মাশরাফী।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাশে বসে ভিডিও কনফারেন্সে নৌকার জন্য ভোট চান মাশরাফী। তখনই জানিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে পায়ে সামান্য ইনজুরি হওয়ার কারণে নড়াইল যেতে একটু দেরি হচ্ছে। মাশরাফীর জন্য ভোট চেয়ে একই কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

শনিবার সকালে মাওয়া (পদ্মা নদী) রুট দিয়ে নড়াইল রওনা হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই রুটে কালনা ঘাট (লোহাগড়া উপজেলা) হয়ে দুপুরের পরপরই নড়াইল পৌঁছানোর কথা তার। পথে মাশরাফীকে ফুলেল শুভেচ্ছা জানান অপেক্ষায় থাকা লোহাগড়া উপজেলার হাজারও মানুষ।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নড়াইলবাসীর কাছে নৌকার জন্য ভোট চেয়ে মাশরাফী বলেন, ‘আপনারা স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন। তিনি আপনাদের সমৃদ্ধ, সুন্দর ও আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবেন।’

‘জন্মস্থান নড়াইলের মানুষের সেবা করার জন্য আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করি। আমার পায়ের ব্যথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সকলের সঙ্গে যোগাযোগ করে নৌকায় ভোট চাইব।’ এমন কথা দেয়ার পর শনিবার জন্মভিটে প্রিয় নড়াইলে পা রাখলেন মাশরাফী।

মাশরাফীর জন্য ভোট চেয়ে সেসময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘মাশরাফী হিরার টুকরা, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। এটা বাংলাদেশের জন্য বিরাট সম্মানের। মাশরাফী বিন মোর্ত্তজাকে আমরা নড়াইল-২ থেকে নমিনেশন দিয়েছি। কাজেই আপনারা মাশরাফীকে ভোট দেবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটের খবরমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত ও তৈরি: আনচেলত্তি

জুন ১৩, ২০২৬

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT