চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈতিকতার বিরুদ্ধে কাজ করতে পারবো না বলে আমাকে বাদ দিয়েছে: আমব্রিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ পূর্বাহ্ন ১৫, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

পুরো একমাস জুড়ে বিপিএল’র আসরকে জমজমাট করে রেখেছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী আমব্রিন। মাস জুড়ে বিপিএল’এ থাকলেও শেষ মুহূর্তের ফাইনাল ম্যাচে মাঠে দেখা যাবে না তাকে।

হঠাৎ করেই বিপিএল’র ফাইনাল ম্যাচ থেকে আমব্রিনকে বহিস্কার করেছে চ্যানেল নাইনের কর্তৃপক্ষ। মাঠে বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খলতার অভিযোগে জনপ্রিয় এ উপস্থাপিকাকে বাদ দেওয়া হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন বিপিএল’র ইভেন্ট প্রধান তানভীর খান।

তবে উল্টো কথা বলছেন লাক্স তারকা আমব্রিন। বাদ দেওয়ার ঘোষণা জানার পর আমব্রিন গণমাধ্যমকে জানিয়েছেন, নৈতিকতার বিরুদ্ধে এমন কোনো কাজ করতে পারবো না বলেই ফাইনাল ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে আমাকে।

আমব্রিনের ফাইনাল ম্যাচে নেই এমন স্ট্যাটাসে তার ফেসবুকের অসংখ্য ভক্তরা সমবেদনা জানিয়ে লিখেছে, তুমি সততার কাছে হারোনি তাই আমরা তোমার পাশে রয়েছি।

এদিকে বিপিএল শুরুর আগে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন আমব্রিন। এর মধ্যে রয়েছে দেশটিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভির ‘উদ্দীপন’ ও আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানগুলো। পাশাপাশি ‘নীড় খোঁজে গাঙচিল’ ও ‘আয়নাঘর’ নামে দুটি ধারাবাহিক নাটকের কাজও করছেন আমব্রিন।

২০০৭ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা দশে ছিলেন তিনি। তবে বিজ্ঞাপনে মডেলের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেই তার উপস্থিতি সবচেয়ে বেশি। আফজাল হোসেনের ‘চলো বিয়ে করে ফেলি’। নাটকের মাধ্যমে আমব্রিনের মিডিয়ায় অভিষেক ঘটে।

Reneta

বাংলালিংক, বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপসহ বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেছেন। বাংলালিংক কল ব্লকের বিজ্ঞাপনচিত্রে আমব্রিনকে প্রথম মডেল হিসেবে উপস্থাপন করেন নির্মাতা তানভীর হাসান। এখন পর্যন্ত ১৩-১৪টি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীআমব্রিনমডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT