চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতীয় সংসদ ভবনে আজ সরকার দলের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংসদীয় কার্যক্রমকে সামনে রেখে এই বৈঠকে আগামী দিনের আইন প্রণয়ন ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের লেভেল-৯ এর নির্ধারিত কক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং সংসদের আসন্ন কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, আজ সংসদ অধিবেশনেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত কার্যসূচি অনুসারে, আজকের অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৯৫) এর আওতায় তিনজন সংসদ সদস্য বক্তব্য রাখবেন।

এর মধ্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন। বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। রংপুর-৮ আসনের সংসদ সদস্য আখতার হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

এছাড়া, উপস্থাপনীয় কাগজপত্র হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ১৫(৪) ধারা অনুসারে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন।

আইন প্রণয়ন কার্যবলী অংশে জমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চাওয়া হবে। অনুমতি মঞ্জুর হলে বিলটি উত্থাপন করা হবে। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হতে পারে। সংসদের এই দিনের কার্যসূচিতে আরও রয়েছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

Reneta

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। দলীয় নেতৃত্ব এই সভাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT