চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেয়া হচ্ছে না এফডিসিতে, বিকেলে জুরাইন কবরস্থানে দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বিনোদন
A A

দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেয়া হচ্ছে না সদ্য প্রয়াত কালজয়ী অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে। এমনটাই জানিয়েছে তার পরিবার।

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলছেন, আমরা চেষ্টা করছি এ টি এম ভাইয়ের মতো কিংবদন্তী মানুষকে এফডিসি থেকে আনুষ্ঠানিক বিদায় দিতে।

চ্যানেল আই অনলাইনকে শিল্পী সমিতির এই নেতা জানান, আমার বাবাও খুব বেশিদিন হয়নি মারা গেছেন। সে কারণে আমি আছি পিরোজপুরে। আফসোস রয়ে গেল শেষবার এ টি এম ভাইকে দেখতে পারলাম না। তার পরিবারের সাথে কথা বলেছি, রাজি না থাকলেও সর্বোচ্চ চেষ্টা করছি কিংবদন্তী এই অভিনেতাকে এফডিসিতে নিয়ে আসার।

তিনি বলেন, আমি যদি পিরোজপুর না থেকে ঢাকায় থাকতাম তাহলে অবশ্যই এ টি এম ভাইকে এফডিসিতে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতাম। শিল্পী সমিতির সভাপতি মিশা ভাই ব্যক্তিগত কাজে দেশের বাইরে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করছি এফডিসিতে এ টি এম ভাইকে নিয়ে আসার।

এদিকে এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই সেলিম জানিয়েছেন, বাদ জোহর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর সূত্রাপুর বাজার জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে জুরাইন কবরস্থানে এ টি এম শামসুজ্জামানকে সমাহিত করা হবে।

শ্বাসকষ্ট নিয়ে ক’দিন ধরেই ভুগছিলেন রঙের মানুষ খ্যাত এই অভিনেতা। গত পরশু রাজধানীর আজগর আলী হাসপাতালেও নেয়া হয়। অক্সিজেন কমে গিয়েছিলো। সেখানে চিকিৎসা শেষে শুক্রবারই বাসায় নিয়ে আসা হয় তাকে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।

Reneta

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এ টি এম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। লিখেছেন শতাধিক চিত্রনাট্য ও কাহিনী। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও পরবর্তীতে খল অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান এ টি এম।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। যা ২০১৯ সালের ২৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাএ টি এম শামসুজ্জামানএফডিসিকিংবদন্তীজায়েদ খানমিশাশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT