চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে বিদেশী ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০২, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে কাস্টমস জটিলতায় বিদেশী ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। দুর্গত সব মানুষের কাছে এখনো ত্রাণ না পৌঁছার কারনে নেপাল সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

নেপালে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেপাল সরকারকে আন্তর্জাতিক সাহায্যের জন্য কাস্টমস কড়াকড়ি কমানোর আহ্বান জানিয়েছেন। খোদ জাতিসংঘের অভিযোগের পরেও এখনও কাঠমান্ডু বিমানবন্দরের কাস্টমস জটিলতায় অনেক ত্রাণ সামগ্রী আটকা পড়ে আছে।

নেপালে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষগুলো বিদেশী সাহায্যের আশায় থাকলেও এখন পর্যন্ত অনেক দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি।আবার অনেকেই বাড়ির দেওয়ালে ফেস্টুন লিখে রেখেছে একটু সাহায্যের আশায়।

এদিকে, নেপাল সরকার আরো ত্রাণ সহায়তার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছে। এরই মধ্যে তাবু এবং ত্রিপল আমদানির ক্ষেত্রে আমদানি ট্যাক্স তুলে নিয়েছে সরকার। নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দুর্গত মানুষের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্পদায়ের কাছে আবেদন জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা নেপালের ঘুরে দাঁড়ানোর জন্য যেকোন ধরনের সাহায্য করতে প্রস্তুত। প্রতিদিনই মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা যোগ হয়ে ধারাবাহিকভাবে সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৬ হাজার ৮শ’ ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নানারকম রোগের দেখা দেওয়ার মৃত্যুঝুঁকিতে আছে আরও অসংখ্য নেপালি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের লিসবনে প্রথম বারের মতো পাগলা হাওয়ায় মাতাবে জেমস

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT